সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সাতক্ষীরায় বিএনপি তরুণ দলের ১১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

তৌহিদুজ্জামান, সাতক্ষীরা / ১৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সাতক্ষীরা জেলা শাখার ১১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা এবং তরুণ নেতৃত্বকে সামনে আনার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তরুণ ও উদীয়মান নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন কমিটিতে খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরার কৃতী সন্তান এম. ডি. আলমগীর কবির (কালিগঞ্জ)-কে সভাপতি এবং আবুল বাশার (সদর)-কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সুলতান মাহমুদ (কালিগঞ্জ) এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাহবুবুর রহমান (কালিগঞ্জ)।

সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন সাবিহা আক্তার লাকি, রবিউল ইসলাম, এ্যাড. ময়না উদ্দীন, লিপি, এ্যাড. ওয়ালিউল্লাহ ওলি, এ্যাড. শফিকউদ্দীন, এ্যাড. শাহাজান জাহাঙ্গীর, মো. কাইয়ুম রহমান সুমন, মো. জামাল হোসেন, তাসকিন আহমেদ, আলতাপ হোসেন, মাসুম বিল্লাহ, সজিব হোসেন, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, মো. আসিফ আহমেদ, মিজানুর রহমান, আল মামুন, আশরাফুল ইসলাম, জাহিদ হোসেন ইশবল, হোসেন আলী, মিসেস হালিমা নূর ও কামরুল ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আফজাল হোসেন লিটন (শ্যামনগর), আশরাফুল ইসলাম (কালিগঞ্জ), আবু সাঈদ (আশাশুনি), শাহিনুর রহমান (আশাশুনি), ডালিয়া পারভীন (কালিগঞ্জ), সাকিলা বেগম (তালা), মো. সাগর হোসেন (সদর), লিটন গাজী (কালিগঞ্জ) প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু মুসা (সদর), মিজানুর রহমান (শ্যামনগর), জাইদী হাসান দোলন, প্রিয়া সরকার, রেজাউল ইসলাম (কালিগঞ্জ) ও জি এম আতিক নুর (দেবহাটা)।

এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন— দপ্তর সম্পাদক: সায়াদ আহম্মেদ (আশাশুনি), প্রচার সম্পাদক: আসিফ বিল্লাহ (কালিগঞ্জ), ধর্ম বিষয়ক সম্পাদক: নাজমুল হোসেন (শ্যামনগর), আইন বিষয়ক সম্পাদক: এ্যাড. রনকুল ইসলাম (শ্যামনগর), মহিলা বিষয়ক সম্পাদক: মোছাঃ আকলিমা খাতুন মিতা (সদর), ছাত্র বিষয়ক সম্পাদক: ফাতেমা খাতুন (কালিগঞ্জ), শিক্ষা বিষয়ক সম্পাদক: ইরানী খাতুন (আশাশুনি), যুব বিষয়ক সম্পাদক: কামরুল শেখ (কালিগঞ্জ), স্বনির্ভর বিষয়ক সম্পাদক: ওবায়দুল্লাহ গাজী (সদর), কৃষি ও মৎস্য বিষয়ক সম্পাদক: শরিফুল ইসলাম (সদর), সাংস্কৃতিক সম্পাদক: রুকসানা ইসলাম, ক্রীড়া সম্পাদক: আমিনুর ইসলাম (তালা), অর্থ সম্পাদক: আল আমিন (সদর), সমাজ কল্যাণ সম্পাদক: ওয়ালিউল ইসলাম (সদর), ব্যবসা সম্পাদক: আরিফুল ইসলাম (আশাশুনি), শ্রম সম্পাদক: শেখ রবিউল ইসলাম (সদর)

এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মাহমুদ উল্লাহ, মো. হাবিবুর রহমান, জালাল হোসেন, এস এম ইব্রাহিম খলিল, রায়হান কবির, রাকিবুল হাসান, শাহিদা বেগম, সোহাগ হোসেন, মোছাঃ শিরিন সুলতানা প্রমুখ।

দলীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, নতুন কমিটি তরুণ প্রজন্মকে রাজনীতিতে আরও সম্পৃক্ত করবে এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করবে।

কেন্দ্রীয় তরুণ দলের সভাপতি ড. আবু বক্কার সিদ্দিক ও সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম আলমগীরকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ। এ ছাড়া কেন্দ্রীয় সহ-সভাপতি এ কে আল রিয়াদ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com