মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

শ্যামনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ 

প্রেস বিজ্ঞপ্তিঃ / ১৬৩ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ করেছে।
১১ জানুয়ারী (শনিবার) শ্যামনগর সদর সহ বিভিন্ন স্পর্টে “জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ করা হয়। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ কারেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক মেজবাহ কামাল মুন্না, স্বাস্থ্য উপ কমিটির সমন্বয়ক ও স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারি ডাক্তার মাহমুদুল হাসান, স্বাস্থ্য উপ কমিটির সদস্য ও নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ডাক্তার মনিরুজ্জামান মনির,শিক্ষার্থী প্রতিনিধি মাসুম বিল্লাহ সহ ছাত্র বৃন্দ।
ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবির বিষয়সমূহ, জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। ঘোষণাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর নেতৃত্ব পরিস্কারভাবে উল্লেখ থাকতে হবে। অভ্যুত্থানে আওয়ামী খুনী ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে। ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিস্কার করতে হবে। ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে।
নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে। জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না; বরং গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com