গত ২২ জানুয়ারি বুধবার সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তা, সাতক্ষীরার সকাল, পত্রদূত পত্রিকা সহ একাধিক প্রিন্ট পত্রিকা ও একাধিক অনিবন্ধিত অনলাইন পোর্টালে “সরকারি কলেজের টেন্ডার ছাড়াই পুকুরের মাছ বিক্রি জানে না ক্রয় ও টেন্ডার কমিটি শীর্ষক ভিন্ন ভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকৃতপক্ষে “সাতক্ষীরা সরকারি কলেজ” এর খাল ও পুকুরের মাছ ২০২৪ সালের জন্য কলেজ কর্তৃপক্ষ কে দুই দফায় কলেজর জমা রশিদের মাধ্যমে যথাক্রমে ৩০ হাজার এবং ২০ হাজার মোট ৫০ হাজার টাকা পরিশোধ করি। এমতাবস্থায় গত ২০ জানুয়ারি রাতের অন্ধকারে টেন্ডার ছাড়াই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিনুর রহমান কচি মাছ মেরে বিক্রি করে দেন মর্মে যে সংবাদ পরিবেশন করিয়েছে তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। মতিনুর রহমান কচির আহবান, প্রকৃত তথ্য উপাত্তের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা আবশ্যক। অন্যথায় মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও সম্মান হানিকর সংবাদ প্রকাশ হলুদ সাংবাদিকতার পরিচয় বহন করে। তিনি এই মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।