মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সাংবাদিক আরিফুল আশার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

নিজস্ব প্রতিনিধিঃ / ৯৬ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

কিডনিতে পাথরজনিত সমস্যায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন শেখ আরিফুল ইসলাম আশা। তাঁর দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবর বাংলাদেশ-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক সূর্যের আলো-এর সিনিয়র স্টাফ রিপোর্টার সদস্য সাতক্ষীরা প্রেসক্লাব শেখ রেজাউল ইসলাম বাবলু এবং সাধারণ সম্পাদক, দৈনিক দক্ষিণের মশাল-এর স্টাফ রিপোর্টার ও দৈনিক গণ তদন্ত পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাইফুল আজম খান মামুন বলেন, সাংবাদিক আরিফুল ইসলাম আশা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাঁর দ্রুত সুস্থ হয়ে আবারও কর্মজীবনে ফিরে আসার জন্য তাঁরা মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন এবং জেলার সর্বস্তরের মানুষ ও সাংবাদিক সমাজের কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন।

এ সময় সংগঠনের সহ-সভাপতি ও দৈনিক স্বাধীন মত-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আহাদুর রহমান জনি, সাপ্তাহিক সূর্যের আলো-এর সহকারী সম্পাদক মারুফ আহমেদ খান শামীম, দৈনিক যশোর বার্তা-এর সহসম্পাদক মোহাম্মদ মুজাহিদ, দৈনিক নব চেতনা ও দক্ষিণের মশাল পত্রিকার নির্বাহী সম্পাদক শেখ হাসান গফুর, দৈনিক আইনবার্তা, দৈনিক আমাদের কণ্ঠ ও ডেইলি ফিন্যান্সিয়াল পোস্ট এর জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি মো. ইদ্রিস আলী, শাহ নেওয়াজ মৃণাল, দৈনিক আজকের বসুন্ধরা-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহফুজ, দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার আতাউর রহমান, দৈনিক আলোকিত সকাল-এর স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর সরদার, গাজী হাবিব, আলমগীর হোসেন, মো. কামাল হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও সাংবাদিক আরিফুল ইসলাম আশার অসংখ্য শুভাকাঙ্ক্ষী তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা জানান।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com