বিএনপির তৃণমূলের নেতা কর্মী ও সাধারণ মানুষের দাবি ধানের শীষের প্রতীকে প্রার্থী করা হোক গুম হত্যা শিকার ঝিকরগাছা উপজেলার সাবেক,সভাপতি শহীদ নাজমুল ইসলামের সহধর্মিনী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি কে। যশোর ২ চৌগাছা ও ঝিকরগাছা আসনের রাজনীতিতে আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছে বিএনপি’র ত্যাগী ও নিবেদিত প্রাণ প্রিয় নেত্রী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশের সর্বপ্রথম নির্বাচিত নারী উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্তমান ঝিকরগাছা উপজেলার বিএনপির,সভাপতি সাবিরা নাজমুল মুন্নি।
বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে দমন নিপীড়নের সময় রাজপথে নির্ভীক ভাবে নেতৃত্ব দিয়েছেন তিনি। রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত এই নেত্রী কঠিন সময় দলীয় নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যশোর ২ চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষ বলছে সাবিরা নাজমুল শুধু একজন রাজনীতিক মানুষ নন বরং তিনি যশোর ২ আসনের উন্নয়ন ও গণমানুষের অধিকারের প্রতীক। দলের দুর্দিনে তিনি রাজপথে থেকে বিএনপির পতাকা উঠিয়ে রেখেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম অগ্রণী ভূমিকা পালন করেছেন
এক স্থানীয় বিএনপির নেতা বলেন সাবিরা নাজমুল শুধু আমাদের নেতা নন তিনি আমাদের অনুপ্রেরণা। দলের সংকটে তিনি ছিলেন রাজপথে জনগণের পাশে। সাবিরা নাজমুল মুন্নি বলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপি করি। দলের একজন কর্মী হিসেবে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। স্বৈরাচার খুনি হাসিনা সরকারের আমলে স্বামীকে হারিয়েছি।
আমার স্বামী শহীদ নাজমুল ইসলামের স্বপ্ন ছিল ঝিকরগাছা ও চৌগাছা মানুষের কল্যাণে কাজ করার। তার দেখানো স্বপ্নকে বাস্তবায়নের চেষ্টা করছি। মহান আল্লাহতালা যদি তৌফিক দান করে শহীদ নাজমুলের স্বপ্ন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।