মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক আটক 

Reporter Name / ১৮৭ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

প্রেমের ফাঁদে ফাঁসিয়ে প্রেমিকার সাথে ভিডিও কলের আপত্তিকর ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. ওমর (২০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে ওয়ান স্টপ ক্রাইসিস সেল সেন্টার (ওসিসি) কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক। আটক মো. ওমর (২০) সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে-মাছখোলা এলাকার মৃত মো. জাহিদুল ইসলামের ছেলে।
রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।ওয়ান স্টপ ক্রাইসিস সেল সেন্টার (ওসিসি) কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক জানান, শ্যামনগর উপজেলায় বাড়ি সাইবার বুলিংয়ের শিকার ওই মেয়ের মায়ের লিখিত অভিযোগের সত্যতার ভিত্তিতে ওমরকে আটক করা হয়েছে।
লিখিত অভিযোগে মেয়ের মা বলেন, “ওমরের সাথে আমার মেয়ের গত এক মাস প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্ক থাকাকালীন ওমর আমার মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে ভিডিও কলের মাধ্যমে স্ক্রীন রেকর্ড করে রাখে। ওমরের সাথে আমার মেয়ের বনিবনা না হওয়ায় গত ৩১-০১-২০২৫ তারিখ অনুমানিক রাত ৯টায় বিবাদীর ব্যবহারিত ফেসবুক আইডি হতে আমার আমার মেয়ের ব্যবহারিত ফেসবুক আইডিতে বিবাদীর সাথে ভিডিও কলে কথা বলার সময় স্ক্রীন রেকর্ড করা ভিডিও পাঠায়।
এছাড়া আমার নিকট আত্মীয় স্বজন ও আমার মেয়ের বন্ধু-বান্ধবদের কাছে পাঠাচ্ছে। এছাড়া উক্ত ভিডিওটি সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি প্রদান করছে। ওমরের কাছে থাকা উক্ত ভিডিও দিয়ে আমার মেয়ের বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে বলে এই মর্মে আশংকা করছি।”
এ ঘটনায় রবিবার রাতে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে ওয়ান স্টপ ক্রাইসিস সেল সেন্টার (ওসিসি) কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক জানান।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com