সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মো রাকিবুল্যাহ সোহাগ: / ৭৯ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

একটি হলেও বৃক্ষরোপণ করবো, জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শ্যামনগর সরকারি মহসীন কলেজ শাখার উদ্যোগে মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ উপলক্ষে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, সংগঠনের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সভাপতি জোবায়ের হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামনগর পশ্চিম শাখার সভাপতি আমিনুর রহমান, শ্যামনগর পূর্ব শাখার সভাপতি রাশিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থী ও মাঝে বিতরণ করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com