বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

মোমিনুর রহমান: / ২৬৯ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

দেবহাটা উপজেলার ১ নং কুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ মার্চ ২০২৬ বিকালে কুলিয়া আশু মার্কেটে দোয়া ও ইফতার মাহফিলে কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবলুর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্র দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মঞ্জরুল মোরশেদ মিলন।

এসময় বিএনপি নেতা নজরুল ইসলাম, ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আহম্মদ আলী, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী গাজী, কুলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হোসেন আলী ও উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com