বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

দেবহাটায় মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। বুধবার উপজেলার সখিপুর বাজার ও সখিপুর মোড় এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিক আইন-২০২৩ এর ৪০(খ) ধারায় মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের অপরাধে সখিপুর বাজারস্থ শিলা ফার্মেসী-কে ৫ হাজার টাকা এবং সখিপুর মোড়স্থ আহছানিয়া ফার্মেসী-কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা কার্যালয়, ঔষধ প্রশাসনের ঔষধ পরিদর্শক মোঃ বাশারাফ হোসেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দেবহাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মায়নুল ইসলাম খান।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি বা সংরক্ষণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তারা ফার্মেসি মালিকদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং নির্ধারিত সময়ের পর ঔষধ অপসারণের নির্দেশনা প্রদান করেন।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কার্যক্রম অনেকাংশে কমে আসবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com