বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সরকারি দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি: দেবহাটায় উত্তেজনা

মোমিনুর রহমান: / ২১৯ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মার্চ ২০২৬ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারন করলো সরকার ডিজেল লিটার প্রতি -১০০টাকা,কেরোসিন লিটার প্রতি ১১২ টাকা,পেট্রোল লিটার প্রতি ১১৬ টাকা ও অকটেন লিটার প্রতি ১২০ টাকা। কিন্তু হঠাৎ ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলয়ের যুদ্ধ হওয়ার কারণে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে প্রতি লিটারে ৪ থেকে ৮ টাকা বৃদ্ধিতে ডিলাররা বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। সচেতন মহল মনে করছে যুদ্ধ এই ভাবে চলতে থাকলে জ্বালানি তেল অতিরিক্ত বৃদ্ধি হবে কিংবা হয়ত পাওয়া যাবে না, সেকারণে কেউ কেউ অগ্রিম জ্বালানি তেল ক্রয় করে রাখার জন্য দেশের সকল এলাকায় ডিলারদের কাছ থেকে তেল ক্রয় করার জন্য কিছু ক্রেতারা তেলের দোকান গুলোতে ভীড় জমাচ্ছে। এমন এঘটনা ঘটেছে দেবহাটা উপজেলা ১ নং কুলিয়া ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন ডিলার হাজী ইউনুস, ডিলার আব্দুল্লাহ ও ডিলার আব্দুর রহমান এর দোকানে।

কুলিয়াসহ দেবহাটার জ্বালানি তেলের দোকান গুলোতে ক্রেতাদের উপচে পড়ার ভীড়ে শুক্রবার সকালে কুলিয়ার হাজী ইউনুস, আব্দুল্লাহ ও আব্দুর রহমান সহ ডিলারদের দোকান ঘর বন্ধ করে দেওয়া হয়। তখন তেল না পাওয়া ভুক্তভোগী ক্রেতা কাছ থেকে জানা যায়, জ্বালানি তেলের ডিলার গুলো সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৪-৮ টাকা লিটার প্রতি বেশী দামে বিক্রয় করলেও তারও চেয়ে বেশী দামের আশায় আর তেল নেই বলে দোকান বন্ধ দিচ্ছে এবং তাদের দোকান থেকে জ্বালানি তেল গুলো ড্রামে করে অন্য গোডাউনে ও বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যার কারণে জ্বালানি তেল আরও সংকটে পড়বে বলে আশংকা করছে সচেতন মহল। যুদ্ধের কারণে তেলের দাম বাড়তে পারে এটাই স্বাভাবিক কিন্তু সরকার পরবর্তীতে যেমন হারে তেলের দাম বাড়াবে তেমন হারে বিক্রয় করার নির্দেশ প্রদান করবে এটাও স্বাভাবিক। সেকারণে জ্বালানি তেল নিয়ে ডিলাররা সেন্টিগ্রেড করলে তেল থাকা সত্বেও বাজারে তেল সংকটের সৃষ্টি হবে ও কৃষকেরা বিভিন্ন যানবাহন মালিকেরা দুঃচিন্তায় পড়বে।

এব্যাপারে তেল ডিলাররা যাহাতে কোন প্রকার সেন্টিগ্রেড করতে না পারে সেদিকে উদ্বর্তন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকায় সচেতন মহল।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com