সাতক্ষীরার তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলা কমপ্লেক্স ভবনের হলরুমে উপজেলা ঠিকাদার কল্যাল সমিতির সাবেক সভাপতি কল্যান বসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ঠিকাদার কল্যাণ সমিতির উর্দ্ধতন সভাপতি শাহ্ মোঃ কামরুজ্জামান।
উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন টুটুল, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান প্রমুখ।
এরপর বেলা ২টায় দ্বিতীয় অধিবেশনে উপজেলার সকল ঠিকাদাররা উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে মাস্টার আনোয়ারুল হোসেন আনু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে অন্যান্য পদে নির্বাচিতদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।নবনির্বাচিত এ কমিটিকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।