শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

দেবহাটা পুলিশের পৃথক অভিযান; গ্রেফতার-৯

শেখ রেজাউল ইসলাম বাবলু: / ১৭৫ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
পৃথক অভিযান; গ্রেফতার-৯

 

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর দিকনির্দেশনায় জনাব মোঃ হযরত আলি, অফিসার ইনচার্জ, দেবহাটা থানা নেতৃত্বে এসআই (নিঃ) লেলিন বিশ্বাস, এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ রাজু আহমেদ, এএসআই (নিঃ) মোঃ লিয়াকত আলী, এএসআই (নিঃ) শফিউর রহমান, এএসআই (নিঃ) মোঃ ইমদাদুল হক সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ইং-১৯/০৩/২০২৫ তারিখ অনুমান ২৩.১৫ ঘটিকার সময় দেবহাটা থানাধীন ০২ নং পারুলিয়া ইউনিয়নের মাঝপারুলিয়া সাকিনস্থ্য জনৈক বারী মোল্লার বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী ১। নন্দ দাস (৫৫), পিতা-মৃত তারাপদ দাস, মাতা-মৃত গীতা দাসী, সাং-মাঝপারুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন।

 

এছাড়াও পৃথক অভিযান পরিচালনা করাকালে ইং- ১৯/০৩/২০২৫ তারিখ রাত্র অনুমান-০১.৪৫ ঘটিকার সময় দেবহাটা থানাধীন দেবহাটা গ্রামের খালপাড়স্থ আলমগীর এর দোকানের মধ্যে টাকা দিয়ে তাসদ্বারা জুয়া খেলারত অবস্থায় আসামী ০২। মোঃ কবির হোসেন (৩৮), পিতা-মৃত আনসার আলী গাজী, মাতা-মোসাঃ আছিয়া খাতুন, ০৩। মোঃ আবু সাঈদ (৪০), পিতা-কাওসার আলী সরদার, মাতা-জাহানারা বেগম, ০৪। মোঃ পিয়ার আলী (৫৫), পিতা-মৃত আহাদ আলী গাজী, মাতা-কোহিনুর বেগম, সর্ব সাং-দেবহাটা, ০৫। শওকত (৫৭), পিতা-মৃত সাবর আলী সরদার, মাতা-জয়গুন বিবি, সাং-চন্ডিপুর, ০৬। মোঃ আলমগীর হোসেন (২৭), পিতা-আলমবারী, মাতা-মর্জিনা, সাং-বসন্তপুর,সর্ব থানা-দেবহাটা জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন এবং অপর অভিযান পরিচালনাকালে পরোয়ানা ভূক্ত আসামী ৭। মোঃ আজিজুল গাজী, পিতা-মৃত কিনু গাজী, ৮। মোঃ নুরুজ্জামান হোসেন (২৭), পিতা-মোঃ নজরুল গাজী, উভয় সাং-কালিকৃষ্ণপুর(কামটা) থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, ৯। মোছাঃ আশুরা খাতুন, জং-মোঃ ইব্রাহিম গাজী, সাং-দক্ষিন কুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন।
উক্ত আসামীদেরকে ইং-১৯.০৩.২০২৫ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com