সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা ভূমি অফিসের নাজির তপন কুমারের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় রেগে গেলেন তালা উপজেলার পাটকেলঘাটা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান। প্রসঙ্গে জানা যায় সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমানের খুশি না করলেই কাজ হয় না বলে জানান তারই অফিসের নাজির তপন কুমার। তাছাড়া তার বিরুদ্ধে অভিযোগ আছে ডিসিআর করিয়ে দেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা ও লুটপাট করেছেন এই নাজির তপন কুমার এসব দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়ার পর ১৫ তারিখে বিভিন্ন পত্রিকায় স্যারকে খুশি না করতে পারলেই কাজ হয়না শিরোনামে সংবাদ প্রকাশ করেন অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক আল আমিন সরদার। সহকারী কমিশনার মাসুদুর রহমান দুর্নীতিবাজ নাজির তপন কুমারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেই তিনি বিভিন্ন মহল দিয়ে এটা প্রতিবাদ দেওয়ার চেষ্টা করেন।
তার এই প্রতিবাদ না দিতে পারায় ব্যর্থ হয়ে ক্ষিপ্ত হন এই সাংবাদিকের ওপর। সহকারী কমিশনার মাসুদুর রহমান নিজেই নাজিরকে দিয়ে পাটকেলঘাটা থানায় এই সাংবাদিকের নামে সাধারণ ডায়েরি করেন। সংবাদ প্রকাশে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।
এ ব্যাপারে আল আমিন সরদার জানান আমি নিউজ প্রকাশ করার পরেই সহকারী কমিশনার ভূমি সাংবাদিকসহ বিভিন্ন মানুষকে দিয়ে প্রতিবাদ দেওয়ার চেষ্টা করছে। ব্যর্থ হয়ে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার ব্যবহারিত নাম্বার ব্লাকলিস্টে দিয়ে দেয় এবং তিনি বিভিন্ন মানুষকে দিয়ে আমাকে মামলার হুমকি দেন। আমি এই দুর্নীতিবাজ দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে তালা উপজেলার পাটকেলঘাটা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমানের কাছে জানতে চাইলে তার ব্যবহারিত নাম্বারে ফোন দিলে নাম্বারটি ব্ল্যাকলিস্টে থাকাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সাতক্ষীরা এডিসি মঈনুল (রেভিনো) এর ব্যবহারিত নাম্বারে বারবার ফোন দিলে আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।