বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

তালায় ডাকাতকে ছাড়াতে তালা থানা ঘেরাও; আতঙ্কে তালা থানার পুলিশ

Reporter Name / ২১৬ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫
সন্ত্রাসী রেয়াজুল

 

সাতক্ষীরা তালায় রেয়াজুল নামের এক সন্ত্রাসী, ডাকাতকে ছাড়াতে তালা থানা ঘেরাও করেছে যুবদলের একটি গ্রুপ। এঘটনায় তালা থানার ওসি সহ সকল সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রবিবার সন্ধ্যায় শেখের হাট বাজার থেকে একাধিক অভিযোগের কারনে তালার জেয়ালা গ্রামের রিয়াজুল মোড়লকে গ্রেফতার করে পুলিশ।

রাত ৯টার দিকে যুবদলের নেতা সাইদুর রহমান, আজম, নাজমুল ও রহিমের নেতৃত্বে তাকে ছাড়ানোর উদ্দেশ্যে তালা থানা ঘেরাও করে। ওসি সহ থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে হুমকি সহ বিভিন্ন ভাবে বল প্রয়োগ করার ফলে পুলিশের মধ্যে আতঙ্ক বিরাজ করে। এক পর্যায়ে তালা সার্কেল এর নেতৃত্বে ডিবি হেফাজতে প্রেরন করা হয় তাকে।

স্থানীয়া জানা যায়, রিয়াজুল দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত। বিশেষ করে ৫ই আগস্টের পর হিন্দুদের কাছ চাঁদাবাজি সহ প্রাণনাশের হুমকি দিয়ে বড় বড় অংকের চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে ।

প্রত্যক্ষদর্শিরা জানান, তালায় যুব দলের এক বড় ভাই থানার সামনে আসতে বলে, যেয়ে দেখি অনেক মানুষ, সবাই চিললাপাল্লা করছে। পরে জানতে পারলাম একজনকে আটক করা হয়েছে তাকে ছাড়াতে হবে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, রিয়াজুল ইসলামের নামে অভিযোগ থাকায় পুলিশের একটি টিম শেকেরহাট বাজার থেকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে ছাড়াতে যুবদলের নেতাকর্মীরা থানাতে আসে। পরবর্তীতে রাত ৯ টার দিকে দেড় থেকে দুইশো মানুষ থানার চারিদিকে ঘিরে রেখে থানা অবরুদ্ধ করে। আমি আমার উদ্ধাতন কতৃপক্ষকে জানাই এবং আসামি রিয়াজুলকে তালা সার্কেল স্যারের উপস্থিতিতে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আমার পুলিশ সদস্যরা অনেক আতঙ্কে ছিল। আমি নিজেও ভয় পেয়ে গেছিলাম।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com