বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী হাফেজ তরিকুল ইসলাম

নিজস্ব প্রতিনিধিঃ / ২০৭ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
মেম্বার প্রার্থী হাফেজ তরিকুল ইসলাম।

আগামী ইউপি নির্বাচনে দেবহাটা উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মেম্বার প্রার্থী হাফেজ তরিকুল ইসলাম।
জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান তরুণ সমাজসেবক হিসেবেও প্রশংসায় ভাসছেন।
জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করছেন সাধারণ মানুষদের। করোনার মহা দুর্যোগেও তিনি শুরু থেকে সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছেন।
তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।স্থানীয় সাধারণ জনগণ বলেন, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসছেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং পারুলিয়া অবহেলিত ৩নং ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে তরুণ সমাজ সেবক হাফেজ তরিকুল ইসলাম’কে মেম্বার হিসেবে দেখতে চাই।
দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিবেদিত প্রান।তিনি বিভিন্ন ভাবে মানুষের সেবা ও ব্যক্তিগতভাবে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
ইউপি সদস্য পদপ্রার্থী হাফেজ তরিকুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে জনগণ ভোট দিয়ে যদি জয়যুক্ত করে তাহলে আমি নির্বাচিত হয়ে প্রথমে পারুলিয়া ইউপির অবহেলিত ৩নং ওয়ার্ডের সকল রাস্তাঘাট নির্মাণ করবো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো। মাদক ও সন্ত্রাস নির্মূল করব। দেশসেরা মডেল ওয়ার্ড উপহার দেওয়ার চেষ্টা করব। সরকারি যেকোন সেবা বিনামূল্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। মূলত আমি জনপ্রতিনিধি নয়, বরং জনবান্ধব প্রতিনিধি হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। ওয়ার্ডের যেকোন সমস্যা সমাধানে সাবেক জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে জনগণের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। বিচার শালিসে দালালি প্রবণতা দূরীকরণে সার্বক্ষণিক চেষ্টা থাকবে ইনশাআল্লাহ্।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com