মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

ঝিকরগাছায় রানারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

​কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা: / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ঝিকরগাছায় যশোর থেকে প্রকাশিত দৈনিক ‘রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় ঝিকরগাছা প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক রানার’র ঝিকরগাছা প্রতিনিধি আতাউর রহমান জসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি দৈনিক রানারকে আপোষহীন সাংবাদিকতার যশোরের পথিকৃৎ হিসেবে উল্লেখ করেন।তিনি আরও বলেন ব্যানারে দৃশ্যমান স্লোগান “শেকড়ের কাছে, গণমানুষের সাথে,” যা পত্রিকার দীর্ঘ পথচলার অঙ্গীকারকে ব্যক্ত করে। এ স্লোগানকে সামনে রেখে, দৈনিক রানার চার দশক ধরে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসিকতার সাথে সংবাদ পরিবেশন করে আসছে।

প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সহকারি অধ্যাপক কেএম ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ,সাধারণ তরিকুল ইসলাম ও যুগ্মসাধারণ সম্পাদক আশরাফুল আলম রানা। বক্তারা বলেন পত্রিকাটি দীর্ঘ ৪৬ বছরে বহু চড়াই-উতরাই পার করেছে। সাহসিকতা, বস্তুনিষ্ঠতা সংবাদএবং অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পাঠকের কাছে অনন্য জায়গা করে নিয়েছে। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন“বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একটি সমাজের দর্পণ। ‘দৈনিক রানার’ দীর্ঘ ৪৬ বছর ধরে এ কাজটি সাহসিকতার সাথে করে আসছে। আমরা আশা করি, ভবিষ্যৎেও তারা এ ধারা অব্যাহত রাখবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ,সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ, রাফিউল ইসলাম, আলী আশরাফ, ইনকিয়াদ আহমেদ রাফিন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট কামরুল ইসলাম, ইউনিটি ক্লাব ঝিকরগাছা শাখার সভাপতি জীবন চৌধুরী,গদখালী ফুল চাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি মনজুর আলম,ব্যবসায়ী নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা দৈনিক রানার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আপোষহীন সাংবাদিকতার পথিকৃৎ মরহুম গোলাম মাজেদ ও তাঁর সুযোগ্য উত্তরসূরী অকুতোভয় শহীদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুলের স্মৃতির প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তাঁদের আপোষহীন সাংবাদিকতায় পেশাগত কর্মময় জীবনের স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন। বক্তারা দৈনিক রানারের দীর্ঘ ৪৬বছরের পথচলার সাফল্যের গল্প তুলে ধরে বস্তুনিষ্ঠ,সাহসী ও জনমুখী সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা,সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে দায়িত্বশীল সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও দৈনিক রানার সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন,আকাঙ্ক্ষা পূরণ ও ভালোবাসা ধরে রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির সমাপনী ভাষণে আতাউর রহমান জসি বলেন পাঠকদের ভালোবাসাই আমাদের এ দীর্ঘ পথচলার মূল চাবিকাঠি। আমরা সবসময় চেষ্টা করি, সত্য ও ন্যায়নিষ্ঠ সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে। আজ এ ৪৬তম বছরে দাঁড়িয়ে, আমরা পুনরায় অঙ্গীকার করছি, আগামীতেও আমরা একইভাবে সততা ও নিষ্ঠার সাথে আপনাদের পাশে থাকব। তিনি আরও বলেন দৈনিক রান’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ উদযাপন একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানের শুরুতে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করা হয়।কেক কাটার মুহূর্তে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।এসময় উপস্থিত অতিথিবৃন্দ,সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com