কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধিঃ
/ ৩০
Time View
Update :
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
Share
যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতের আয়োজনে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার সকাল ৯ টায় লাউজানী আল- হেরা কম্পলেক্সে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি ও গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের যুব বিভাগ সভাপতি আবিদুর রহমান, শ্রমিককল্যান সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, হাফেজ রেজাউল ইসলাম, কাজী রেজাউল করিম, পৌরসেক্রেটারি মো : মনিরুজ্জামান সুমন, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, অধ্যাপক ইউসুফ আলী, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আইয়ুব হোসাইন,পানিসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মিজানুর রহমান, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো: জিয়াউল হক, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: মুজাহিদুল ইসলাম, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক শফিকুর রহমান, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মো: হাবিব কায়সার, পৌর ও ইউনিয়ন জামায়াতের সকল ওয়ার্ড সভাপতি, কাউন্সিলর ও ওয়ার্ড মেম্বর প্রার্থি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভার প্রধান অতিথি অধ্যাপক জয়নাল আবেদীন আগামী স্থানীয়
নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদেরকে জনগণের দোরগোড়ায় পৌছে গণসংযোগ বৃদ্ধি করার আহ্বান জানান ও ব্যক্তিগত উদ্যোগে মানব সেবার উপর গুরত্বআরোপ করেন।