বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালীগঞ্জে চাঁদাবাজির অভিযোগ

শিমুল হোসেন, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরার কালীগঞ্জে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার, অর্থ দাবি, প্রতারণা, মামলা দিয়ে হয়রানি এবং বসতবাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকির অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসক ডা. মোজাফফর হোসেনসহ কয়েকজন ব্যক্তি। মঙ্গলবার (২৭ অক্টোবর) কালীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এসব অভিযোগ তুলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহিনুর রহমান, ফরিদ হোসেন, মশিউর রহমান, সুমন গাইন, মারুফ হোসেন, কাশেম গাইন, আরিফুল ইসলাম, সিরাজ ও সোহরাব হোসেনসহ আরও কয়েকজন। ডা. মোজাফফর হোসেন উপজেলার ১০ নম্বর ধলবাড়িয়া ইউনিয়নের গাঙ্কুলিয়া গ্রামের বাসিন্দা।

তিনি রতনপুর বাজারের মা হোমিও হলের একজন হোমিওপ্যাথি চিকিৎসক।লিখিত বক্তব্যে ডা. মোজাফফর হোসেন আবদুল করিম গাইন ও তাঁর ভাই আবদুল হামিদ গাইনের বিরুদ্ধে অর্থ দাবি, প্রতারণা, মামলা দিয়ে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন। তাঁর দাবি,রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে আর্থিক চাপে ফেলা হচ্ছে। ফোনে অর্থ দাবি করে তা দিতে অস্বীকৃতি জানালে মামলা, হামলা ও হয়রানির ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন তিনি।সংবাদ সম্মেলনে মামলা আপস-মীমাংসার নামে অর্থ আদায়ের অভিযোগও তোলা হয়। ডা. মোজাফফর হোসেনের দাবি, মশিউর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশে পাঠানো, ভিসা, পাসপোর্ট ও বুকিংয়ের আশ্বাসে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ তুলে সংশ্লিষ্ট লেনদেন ও নথিপত্র যাচাইয়ের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা ছয়টি মামলার নম্বর হলো সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল: ১৭০/২৫, মানিকগঞ্জের আমলি আদালত: সিআর ৪৮০/২৫,নড়াইলের কালিয়া আমলি আদালত: সিআর ২০/২৬,নড়াইলের লোহাগড়া: জিআর ১৬১/২৬,সাতক্ষীরা: সিআর ৭৩৫/২৬,গোপালগঞ্জের আমলি আদালত:সিআর ৫৪০/২৬,ডা. মোজাফফর হোসেনের দাবি, এসব মামলার প্রকৃত বিবরণ, সংশ্লিষ্ট পক্ষ ও বর্তমান অবস্থা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি বিরোধের জেরে ভয়ভীতি প্রদর্শন এবং বসতবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিক ক্ষতি, মানসিক চাপ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান অভিযোগকারীরা।সংবাদ সম্মেলনে তাঁরা ছয়টি মামলার নথি যাচাই, অর্থ দাবি ও প্রতারণার অভিযোগ তদন্ত, প্রয়োজনে কল রেকর্ড ও আর্থিক লেনদেন পরীক্ষা এবং অভিযোগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।পরিশেষে ডা. মোজাফফর হোসেন বলেন, “আমরা ব্যক্তিগত বিদ্বেষ থেকে নয়, এলাকার শান্তি, নিরাপত্তা, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে বিষয়গুলো তুলে ধরেছি।

নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে কেউ যেন মিথ্যা অভিযোগে হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com