বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

ঝিকরগাছায় বিআরডিবির প্রশিক্ষণ

কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা: / ৩৭ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যশোরের ঝিকরগাছা উপজেলায় ‘মহিলা উন্নয়ন অনু বিভাগ’ এর অন্তর্ভুক্ত ২০২৬-২৭ অর্থবছরের সুফলভোগী সদস্যদের জন্য আয়োজিত ৩ দিন মেয়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালায়র সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৭ই অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ঝিকরগাছা, যশোরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশেক হাসান।অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, “মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে এই আয়বর্ধনমূলক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নারীদের উন্নয়ন নিশ্চিত হলে সমাজ ও দেশের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত হবে।এ সময় তিনি বিআরডিবি পরিচালিত কিশোরী সংঘের ৫ জন সদস্যদের মাঝে ও একই সংঘের সদস্য বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের ১০০ জনের এর মধ্যে ৪৯ হাজার ৯শ ৪ টাকার চেক হস্তান্তর করেন।

ঝিকরগাছা উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: শাহ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা সহকারী কমিশনার ( ভূমি) শপথ বৈরাগী, যশোর জেলা বিআরডিবির উপপরিচালক বি.এম কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিআরডিবির উপপ্রকল্প পরিচালক প্রকাশ চন্দ্র সরকার, কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা সহকারী বিআরডিবি কর্মকর্তা সালাহউদ্দিন আল মামুন সহ উপজেলা প্রশাসন ও বিআরডিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা – কর্মচারী বৃন্দ ও আগত সুফলভোগী, প্রিন্ট -ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণমান্যব্যক্তিবর্গ।

উপজেলা বিআরডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, ৩ তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় মহিলা উন্নয়ন অনুবিভাগ প্রকল্পের আওতায় গরু মোটাতাজাকরণ কোর্সের ৩০ জন সুবিধাভোগী ও দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) দুগ্ধবর্তী গাভী পালন কোর্সের অধীনে ৩০ জন সুবিধাভোগী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন । প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ এবং তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নারীরা নিজেদের আয় বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল হয়ে উঠতে সক্ষম হবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com