বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

তৈলকুপিতে মারকাযুল কুরআন মাদ্রাসায় দাতা সম্মেলন

শাহিন বিশ্বাস পাটকেলঘাটা পতিনিধি / ২০২ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের নতুন বাজার খোলা মোড়ে মারকাযুল কুরআন মাদ্রাসায় আজীবন দাতা সদস্য সম্মেলন অনুষ্টিত হয়েছে।
২হাজার ২৩ সালের ডিসেম্বর মাসে মাদরাসা টি নুরানী, নাজেরা বিভাগ হিফজ বিভাগ দিয়ে শুরু হয়
সোমবার ২৬ জানুয়ারী দুপুর ২টায় মাদ্রাসার মুহতামিম মাওলানা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্ব ও মাওলানা সাত্তার আলীর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক হাসানুর রহমান হাসান।

বিশেষ অতিথি ছিলেন টাটা ক্রপ কেয়ার কোম্পানীর এম ডি কেশব কুমার সাধুর প্রতিনিধি ডেভেলপমেন্ট ম্যানেজার মো. শহিদুল ইসলাম,শাহিনুর রহমান তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবু মুহিত এবং বিশিষ্ট ইউটিউবার মেহেদী হাসান আরিয়ান খান।

উপস্থিত ছিলেন সাংবাদিক নাজমুল হোসাইন মাহী, সাংবাদিক সানজিদুল হক ইমন, সাংবাদিক আব্দুল্লাহ, সাংবাদিক রবিউল ইসলাম, ডা. ইউনুস সরদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস ছাত্তার, মাওলানা আজহারুল ইসলাম, মাহফুজুর রহমান ও মিলন সরদার।

আলোচনা সভায় বক্তারা মাদ্রাসা ও এতিমখানার দ্বীনি শিক্ষা কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং এতিম শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে দাতা সদস্যদের অবদানের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ-বিদেশের সকল দাতা সদস্যদের জন্য মুনাজাত করা হয়। পরে সম্মেলনে অংশগ্রহণকারী দাতা সদস্যদের সম্মানে মেহমানদারি করা হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com