বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সরুলিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ / ১৬৬ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সাতক্ষীরা জেলার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেই চলেছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বিভিন্ন খাতে অনিয়ম, সুবিধা বণ্টনে স্বজনপ্রীতি, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতার অভাবসহ নানা অভিযোগ দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে। অভিযোগকারীরা বলছেন, এসব অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে এবং এর কোনো প্রতিকার মিলছে না।

সম্প্রতি নতুন করে ইউনিয়ন পরিষদের সিসি (CCTV) ক্যামেরা স্থাপনের অর্থ বরাদ্দ নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এই খাতে লক্ষাধিক টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

এর আগে তার বিরুদ্ধে সরকারি জমি দখল, বিভিন্ন সুবিধা বণ্টনে অনিয়ম এবং পাটকেলঘাটা গরুর হাটের সরকারি জায়গা দখলের মতো অভিযোগও সামনে আসে। এসব অভিযোগের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, বারবার অভিযোগ ওঠার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে অভিযোগের মাত্রা দিন দিন বেড়েই চলেছে এবং জনমনে আস্থার সংকট তৈরি হচ্ছে।

সচেতন মহলের দাবি— এতসব অভিযোগের সুষ্ঠু তদন্ত জরুরি। অন্যথায় এ ধরনের অনিয়ম ভবিষ্যতে আরও বাড়তে পারে এবং এর নেতিবাচক প্রভাব পড়তে পারে পুরো এলাকায়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com