বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

পাটকেলঘাটায় শ্রমিক দল নেতার মৃত্যুতে শোকের ছায়া

শাহীন বিশ্বাস, পাটকেলঘাটা প্রতিনিধি : / ১০৮ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

সাতক্ষীরার পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের সাবেক শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি বার্ধক্যজনিত অসুস্থতা ও হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম আব্দুল মজিদ পাটকেলঘাটার জুগিপুকুরিয়া গ্রামের আকরোম মোড়লের পুত্র। পরিবার সূত্রে জানা যায়, গত ৯ মে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরার সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে শুক্রবার (১৪) মে সন্ধায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

খুলনায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় বিভিন্ন মহলে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এলাকাবাসী জানান, আব্দুল মজিদ দীর্ঘদিন শ্রমিক রাজনীতির সঙ্গে জড়িত থেকে সাধারণ মানুষের পাশে কাজ করেছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com