‘সাংবাদিক পিটিয়ে’ বিএনপি থেকে রমজান সাময়িক বহিষ্কার
সাইফুল আজম খান মামুনঃ
/ ২১৫
Time View
Update :
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
Share
বিএনপি নেতা রমজান আলী সরদার। দলের সাতক্ষীরা তালা থানার ইসলামকাটী ইউনিয়ন বিএনপির কর্মী পদ খুইয়েছেন সাংবাদিক পেটানোর অভিযোগে।
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কন্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম ও স্থানীয় পত্রিকা সাতক্ষীরার সকালের প্রতিনিধি আতাউর রহমানকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে সাতক্ষীরা তালার ইসলামকাটী ইউনিয়ন বিএনপির কর্মী রমজান আলী সরদার কে সাময়িক বহিষ্কার করেছে বিএনপি।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৭ নং ইসলামকাটী ইউনিয়নের সাধারণ সম্পাদক গাজী সুলতান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিক আক্তারুল ইসলাম ছেলে মেয়ের জন্ম সনদ সহ ফুফার জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদে আসলে বহু বিবাহের খল নায়ক,চাকুরী দেওয়ার প্রলোভনে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী সন্ত্রাসী রমজান কতৃক সাংবাদিক কে হত্যার জন্য ইসলামকাটি ইউপি ভবনে প্রকাশ্যে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।বর্তমান সাংবাদিক আক্তারুল ইসলাম জীবন মৃত্যুর সাথে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সন্ত্রাসী রমজানের বিরুদ্ধে রয়েছে নারী কেলেঙ্ককারী সহ নানা প্রতারণার অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে ইসলামকাটি ইউনিয়ন পরিষদে শত শত মানুষের সামনে আক্তারুল সহ আতাউর রহমানের উপর সন্ত্রাসী রমজান দ্বারা চরম মারপিটের স্বীকার হয়েছে।
আক্তারুল ইসলাম একটি জাতীয় পত্রিকার এবং আতাউর রহমান সাতক্ষীরার স্থানীয় সংবাদমাধ্যমের একজন সাংবাদিককে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার ‘ঘৃণ্য অপরাধের’ সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা তালা থানার ইসলামকাটী বিএনপির কর্মী রমজান আলী সরদার কে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।