বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

মুক্তিযোদ্ধার সম্পত্তি দখল করে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ!

নিজস্ব প্রতিনিধিঃ / ৭৮ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার কামাননগর বাইপাস সড়ক সংলগ্ন প্রায় ৫৩ শতাংশ মূল্যবান জমি, যা বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আবু নাসের ময়না, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর সেলিম এবং শহীদ লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খানের ওয়ারিশদের মালিকানাধীন বলে দাবি করা হচ্ছে, সেই সম্পত্তি ঘিরে দখল, অবৈধ বিদ্যুৎ সংযোগ, অনলাইন জুয়া এবং মাদকের আসরের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় একাধিক সূত্রের দাবি, মালিকপক্ষের নির্মিত একটি দোকানঘর প্রায় ছয় মাস আগে স্থানীয় বাবুল আক্তারের দুই ছেলে রুবেল হোসেন ও রাসেল হোসেন জোরপূর্বক দখলে নেয়। এরপর থেকেই ওই দোকানঘরকে কেন্দ্র করে একের পর এক অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, দোকানঘরটিতে পূর্বে কোনো বৈধ বিদ্যুৎ সংযোগ ছিল না। কিন্তু রুবেল ও রাসেল সাতক্ষীরা পিডিবির মূল লাইন থেকে গোপনে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে সেখানে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছিল। স্থানীয়দের ভাষ্য, দোকানটি এখন শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, বরং এটি মাদকসেবী, জুয়াড়ি ও অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে।

গোপন সূত্রের দাবি, ক্যারাম বোর্ড খেলার আড়ালে সেখানে প্রকাশ্যে টাকার বিনিময়ে জুয়ার বোর্ড বসানো হয়। পাশাপাশি অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে রুবেল ও রাসেল বিভিন্ন বয়সী যুবকদের অনলাইন বেটিংয়ে সম্পৃক্ত করছে। এতে এলাকার অনেক তরুণ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অসংখ্য পরিবার নিঃস্ব হওয়ার পথে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বর্তমানে চলমান উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার সময়েও গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীদের ওই আড্ডাস্থলে জড়ো করে অনলাইন জুয়ার প্রতি আকৃষ্ট করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে, রাত ১২টা থেকে ১টা পর্যন্ত অনেক শিক্ষার্থী পড়াশোনার পরিবর্তে ওই স্থানে সময় কাটাচ্ছে, যা তাদের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রুবেল ও রাসেলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

তবে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৪ জুলাই সাতক্ষীরা পিডিবির কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দোকানঘরের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এ ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করলেও তাদের দাবি, শুধু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেই সমস্যার সমাধান হবে না; অবৈধ দখল উচ্ছেদ, জুয়ার আসর ও মাদকের আখড়া সম্পূর্ণ বন্ধ করে দোষীদের আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে এলাকাবাসী সাতক্ষীরা জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, মুক্তিযোদ্ধাদের ওয়ারিশ সম্পত্তি দখল করে যদি প্রকাশ্যে অবৈধ বিদ্যুৎ, জুয়া ও মাদকের মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়, তাহলে তা শুধু আইনের শাসনের জন্য নয়, সমাজ ও আগামী প্রজন্মের জন্যও ভয়াবহ অশনিসংকেত।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com