আগামী সাম্ভব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে পুঁজি করে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নামে অপর সাম্ভব্য চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য সিরাজুল ইসলামের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে সপ্তাহব্যাপী চলছে এমন অভিযোগ, পাল্টা অভিযোগ। গত মঙ্গলবার (৯ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ প্রত্যাহারের সূত্র থেকে এমন তথ্য উঠে এসেছে। বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত মনির উদ্দিন গাজীর পুত্র ৭০ বছরের বৃদ্ধা আরশাদ আলী গাজীকে সাথে নিয়ে একই ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম একটি ইটের সলিং রাস্তা নির্মাণকে কেন্দ্র করে চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মনগড়া, মিথ্যা, বানোয়াট ,হয়রানিমূলক লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দায়ের করে।
বিষয়টি জানাজানি হওয়ায় অভিযোগকারী আরশাদ আলী সিরাজুল মেম্বারের ফাঁদে পড়ে এমন মিথ্যা অভিযোগ বুঝতে পেরে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এসে অভিযোগ প্রত্যাহারের জন্য আবেদন করে ইউপি সদস্য সিরাজুল ইসলামকে দায়ী করেন। ওই সময় অভিযোগকারী সাংবাদিকদের জানান সিরাজুল মেম্বার এমন অভিযোগে সই করতে বাধ্য করে ভয় ভীতি দেখিয়ে চেয়ারম্যান কে হেও করার জন্য এমন মিথ্যা অভিযোগ দায়ের করিয়েছে।
আমার ভুল বুঝতে পেরে অনুশোচনায় আমার অভিযোগ প্রত্যাহারের জন্য আবেদন করেছি। এ প্রসঙ্গে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান অভিযোগের বিষয়বস্তু সম্বন্ধে আমি কিছুই জানিনা। এর আগেও রাস্তা নির্মাণ এবং ভিজিএফ কার্ডের জন্য টাকা তোলা নিয়ে মিথ্যা গুজব ও অভিযোগ দিয়ে নিজে জনরোষে উত্তম মধ্যম খেয়ে এলাকা ছাড়া হয়েছিল।
এ বিষয়ে সত্যতা জানার জন্য ইউপি সদস্য সিরাজুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের জানান সেনাবাহিনীতে কর্মরত আরশাদের জামাইয়ের কথা মত অভিযোগ করা হয়েছে এর বেশি আমি কিছু বলতে পারবো না।
Leave a Reply