সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সহকারী সম্পাদক ও সাংবাদিক মারুফ আহমেদ খান শামিম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতৃবৃন্দ তাঁর দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনা করে এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে বলা হয়, গত ৮ জুন (সোমবার) কালিগঞ্জের নলতা এলাকা থেকে সাতক্ষীরা ফেরার পথে মারুফ আহমেদ খান শামিম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাঁর এই দুর্ঘটনার সংবাদে সাংবাদিক সমাজ গভীরভাবে মর্মাহত। নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিদাতারা হলেন সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন, সহ-সভাপতি ও দৈনিক স্বাধীন মত-এর জেলা প্রতিনিধি আহাদুর রহমান জনি, জাতীয় দৈনিক এই বাংলা-এর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম জুয়েল, দৈনিক যশোর বার্তা-এর সহ-সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, দৈনিক নতুন দিন-এর জেলা প্রতিনিধি মোতালেব সরদার, দৈনিক আজকের বসুন্ধরা-এর জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহফুজ, দৈনিক প্রতিদিনের কণ্ঠ-এর দেবহাটা উপজেলা প্রতিনিধি মো. মোমিনুর রহমান, মো. কামাল হোসেন, ইঞ্জিনিয়ার রুস্তম আলী, দৈনিক আইনবার্তা-এর জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম, আতাউর রহমান, দৈনিক আলোকিত সকাল-এর স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর সরদার, গাজী হাবিব এবং আলমগীর হোসেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সাংবাদিক মারুফ আহমেদ খান শামিম দ্রুত সুস্থ হয়ে পুনরায় তাঁর পেশাগত দায়িত্বে ফিরে আসবেন।
Leave a Reply