বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালীগঞ্জে প্রেমিক যুগলের টাকা ছিনতাই, চালক আটক

হাফিজুর রহমান কালিগঞ্জ: / ১২১ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

খুলনা জেলার কয়রা থানার প্রভাস মন্ডলের কন্যা রুপা মন্ডল বাড়ি থেকে টাকা পয়সা, স্বর্ণ নিয়ে পালিয়ে সাতক্ষীরার শ্যামনগর থানার ভূরুলিয়া ইউনিয়নের বাধঘাটা গ্রামের গৌরপদ সরকারের ছেলে প্রেমিক চিরঞ্জিতের সঙ্গে বিয়ে করবে বলে পালিয়ে কালীগঞ্জে চলে এসে অপেক্ষা করতে থাকে। খবর পেয়ে প্রেমিক চিরঞ্জিত সরকার খানপুর গ্রামের আলাউদ্দিনের পুত্র ভাড়া প্রাইভেট গাড়ি চালক রফিকুল ইসলামের গাড়ি ভাড়া করে কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা করে। কালীগঞ্জে এসে অপেক্ষামান প্রেমিকা রূপা মন্ডলকে সাথে করে গাড়িতে তুললে চালক বুঝতে পারে তারা পালিয়ে কোথাও যাচ্ছে।

এই সুযোগকে কাজে লাগিয়ে চালক রফিকুল ইসলাম তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে গাড়ি ঘুরিয়ে নারায়ণপুর হাসপাতাল রোডে যেতে থাকে এবং পথিমধ্যে তাদের নিকট থেকে ও নগদ টাকা, ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় চালক রফিকুল ইসলাম। ঐ সময় রবিবার ( ২৪ মে) সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে গাড়ির ভিতর থেকে ডাক চিৎকার শুনে পেয়ে থানার উপ-পরিদর্শক মনির হোসেন ঘটনাস্থান থেকে নগদ ৫,৮০০ টাকা ও ১ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ঢাকা মেট্রো ১৩ -৫৭০৮ নং প্রাইভেট কার জব্দ ও প্রাইভেট চালক রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। উক্ত ঘটনায় প্রেমিক চিরঞ্জিত বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার উপ- পরিদর্শক মনির হোসেন সাংবাদিকদের জানান ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার নগদ ৫,৮০০ টাকা এবং ১ টি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়েছে।

উক্ত ঘটনায় থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন জানান বিষয়টি তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com