বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে ৩ টি গরুসহ ২ চোরকে পুলিশে সোপর্দ

হাফিজুর রহমান কালিগঞ্জ: / ১২৫ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

ঈদুল আজহাকে সামনে রেখে ৩ টি চোরাই গরু সহ চোর চক্রের ২ জন চোরকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে বুধবার ( ২১ মে) সন্ধ্যার দিকে গোয়ালপোতা গ্রামে ঘটনা ঘটে। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক পলাশ ঘটনাস্থল থেকে ৩ টি গরু সহ চোর চক্রের দু,জনকে ধরে থানায় নিয়ে আসে। পুলিশের হাতে আটক চোর চক্রের সদস্যরা হলো গোয়ালপোতা গ্রামের মৃত আমিনুদ্দিন বৈদ্যর ছেলে রাকিব হাসান (১৬) ও মোঃ আজিজুর রহমানের ছেলে তানভির (১৭) ।

থানা সূত্রে জানা যায় ৩ টি বকনা গরু চুরি করে এনে গোপনে তারা নিজেদের বাড়িতে বেঁধে রাখে। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা সহ অন্যান্য লোকজনের জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক পলাশ ঘটনাস্থল থেকে ২ জন চোরসহ ৩ টি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা জানার জন্য থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেনের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান। প্রতিনিয়ত চুরি, মাদক, বিস্তার সহ শিশু, গৃহবধূ হত্যার মত ঘটনা একের পর এক ঘটে যাওয়ায় কালিগঞ্জ থানার আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে হুমকির মুখে।

যে কারণে গত ২১ মে বৃহস্পতিবার উপজেলা আইন-শৃঙ্খলা মিটিংয়ে ওসির অপসারণ দাবি করে সভায় বক্তারা বক্তব্য রাখেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com