বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Headline :
আটুলিয়ায় জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা গাবুরায় বেড়িবাঁধ নির্মাণে দৃশ্যমান অগ্রগতি আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীর এক সপ্তাহ ব্যবসা বন্ধ দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি রায়হান – সম্পাদক অর্ঘ্য সাতক্ষীরায় লিচুর নামে ক্রেতা ঠকানোর অভিযোগ ডুমুরিয়ায় গরুর মাংস, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম চড়া, বাজার তদারকিতে ইউএনও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আদালতের আদেশ উপেক্ষা করে গভীর রাতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

হাফিজুর রহমান কালিগঞ্জ / ৯৩ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

বিজ্ঞ আদালতের আদেশ, থানা পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় জমি সংক্রান্ত বিরোধে গভীর রাতে বাড়িতে হামলা, ঘর, প্রাচীর ভাঙচুর লুটপাট, বাড়ি দখলের চেষ্টার পরস্পর বিরোধী অভিযোগ উঠেছে। কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নলতা কেবিএ কলেজের সামনে নলতা মোবারক নগর গ্রামে শুক্রবার (৮ মে) রাত আড়াইটা এবং সকাল ৮ টার দিকে দুই দফায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহকর্তা মাহফুজুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে শনিবার দুপুরে থানার উপ পরিদর্শক আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ত্রাসী কর্মকান্ড আড়াল করতে নলতা ঘোষ ডেইরির মালিক অসিত কুমার ঘোষ থানায় পাল্টা অভিযোগে হয়রানির অভিযোগ উঠেছে। থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম জানায় নলতা মোবারক নগর গ্রামের মাহফুজুল ইসলামের জমি নিয়ে নলতা ঘোষ ডেইরির মালিক অসিত ঘোষের সঙ্গে বিরোধের জের ধরে শুক্রবার রাতে ২০/৩০ জন মাহফুজুলের বাড়িতে হামলা হয়েছে।

নলতার সোনিয়া, খোকন, বাদশা সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানায় নলতা মৌজার আর,এস ২৫-৮৫৫৪ নং খতিয়ানের বিআরএস ৫৭৯ নং দাগের সাড়ে ১৮ শতক জমি নলতা মোবারক নগর গ্রামের মাহফুজুল ইসলামের স্ত্রী রাফিজা খাতুন একই গ্রামের মৃত ইমদাদ হোসেনের পুত্র নাজমুল আহসান ওরফে রুমির নিকট থেকে গত ১/৮/২৪ ও ৩১/১২/২৪ ইং তারিখে ৫৯১৮ এবং ২৮৫৬ নং ২ টি কোবরা দলিলে কিনে ভোগ দখল বসবাস করে আসছে। উক্ত জমির পাশে নাজমুল আহসান ওরফে রুমির বোন জাহানারার নিকট থেকে ২০১৮ সালে একই দাগের ১৫ শতক জমি কিনে দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি মালিক রাফিজা খাতুন গত ২২/ ৪/২৬ ইং তারিখে বাদী হয়ে এবং নলতা মোবারক নগর গ্রামের অসিত কুমার ঘোষ তার ভাই অজয় কুমার ঘোষ ও পুত্র রাকেশ চন্দ্র ঘোষ এবং রাজেশ চন্দ্র ঘোষকে বিবাদী করে সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭, ও ১১৭(৩) ধারায় একটি ১৬১/২৬(কালিঃ) নং পিটিশন মামলায় বিরোধীদের বিরুদ্ধে সমনজারি হয়।

এর আগে গত ২২/ ৪/২৬ ইং তারিখে একই আদালতে পিটিশন ৫৩৪/ ২৬ (কালি:) নং ১৪৫ ধারায় আরো একটি পিটিশন মামলা দায়ের করে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত আইন-শৃঙ্খলা রক্ষার জন্য থানার ওসিকে নির্দেশ দিয়ে তদন্ত প্রতিবেদনের জন্য সহকারী কমিশনার (ভূমি) কালিগঞ্জকে নির্দেশ দেন। উক্ত আদেশ কে অমান্য করে অসিত ঘোষ , অজিত ঘোষ, ও তার পুত্র রাকেশ ঘোষ রাজেশ ঘোষের নেতৃত্বে গভীর রাতে ২০/২৫ জনের ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ বিষয়ে অসিত কুমার ঘোষের নিকট জানতে চাইলে তিনি অস্বীকার করে সাংবাদিকদের জানান আমার দখলকৃত জায়গার উপরে রাতের আঁধারে দোকানের পাক ঘর ভাঙচুর এবং জিনিসপত্র লুটপট করে পানিতে ভাসিয়ে দিয়ে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির করে আসছে। এ ছাড়াও জমির মালিকের হাইকোর্টে মামলা আছে।

বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে হামলার ঘটনার কোন সদুত্তর পাওয়া যায়নি। এ ব্যাপারে উপ-পরিদর্শক আব্দুর রহিমের নিকট জানতে চাইলে তিনি বলেন বিষয়টি নিয়ে অসিত ঘোষকে বিজ্ঞ আদালতের নোটিশ দেওয়া হয়েছে। তদন্তের বিষয়টি ওসি সাহেবকে জানাবো।

এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন ঘটনার তদন্তের জন্য আমার দারোগাকে পাঠানো হয়েছে। তদন্তৈ সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com