বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার

হাফিজুর রহমান কালিগঞ্জ / ১৭৭ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের স্বর্গীয় মটু অধিকারী ও স্বর্গীয় ননীবালা অধিকারীর ছেলে উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারী (৮১) পরলোকগমন করেন। ও দিব্যান লোকান স্বদচ্ছতা। পরে তার মরদেহ কাক শিয়ালি সেতুর নিচে মন্দির প্রাঙ্গণে দুপুর ১২ টার দিকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পাউখালী যমুনা নদীর পাড়ের মহাশ্মশানে সৎকার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সকাল ৭ টার দিকে দীর্ঘদিন বিভিন্ন রোগে শয্যাশায়ী অবস্থায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনো গ্রাহী রেখে গেছেন।

দুপুর ১২ টার সময় কালিগঞ্জ থানার উপকারীদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদা কালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মনি ,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদের সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান শেখ ইবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, ইউপি সদস্য খাইরুল আলম সহ বহু সুধি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর ছেলে বিপ্লব অধিকারী ও জামাই দীপক অধিকারী সহ উপস্থিত আত্মীয়-স্বজন ও সুধীরা তার আত্মার শান্তি কামনা করেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com