বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আরার কাদাকাটি গ্রামে ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ইয়াছিন আরাফাত পিন্টু আশাশুনি / ১৮৭ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার কাদাকাটি গ্রামের নেহালের বাজার সংলগ্ন আদর্শ মাঠে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৪ এপ্রিল ২০২৬) মঙ্গলবার সকাল ৮টা থেকে দিনব্যাপী এ আয়োজন শুরু হয়। সকালে পান্তা ভাত, চিংড়ি মাছসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। বিকালে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মোঃ কাজল ইসলাম মালি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজ্জাদুল হক টিটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট জিয়াউর রহমান (জজ কোর্ট, সাতক্ষীরা), মাস্টার এখলাছুর রহমান (প্রধান শিক্ষক, কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়), বিশিষ্ট ব্যবসায়ী মোসলেম আলী মালি,  সাংবাদিক সোহারাপ মালি ইউপি সদস্য বশির আহমেদ টুকু (৫নং ওয়ার্ড), ইউপি সদস্য মোঃ আব্দুল হান্নান সরদার (৩নং ওয়ার্ড), সাবেক ইউপি সদস্য মোঃ মফিজুল সরদার ও মোঃ মুকুল মোড়ল, আরআর পূজা মন্ডপের সভাপতি জুড়োন বাছার, সমাজসেবক মোঃ ছোবান সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইয়াছিন আরাফাত পিন্টু ও রাশেদ মিরু। লাঠি খেলা পরিচালনা করেন মোঃ জিয়া মালি ও রায়হান মালি।

উল্লেখ্য, গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে ও নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে “আর আর সবুজ সংঘ”-এর সার্বিক আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com