বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কুলিয়ায় লটারিতে বয়স্ক ও বিধবা ভাতা বাছাই সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ / ৩৯৫ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত লটারির মাধ্যমে বয়স্ক ও বিধবা ভাতার আবেদনকারীদের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

রবিবার (৫ এপ্রিল, ২০২৬) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আবেদনকারীদের উপস্থিতিতে এই বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

যাচাই-বাছাইয়ের বিস্তারিত সরকারি নিয়মনীতি অনুসরণ করে প্রকৃত দুস্থ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচন করতে ইউনিয়ন পরিষদ এই লটারির আয়োজন করে। ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে চারটি ওয়ার্ডের কয়েকশ আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়।

উপস্থিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন, কুলিয়া ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, সচিব ফারুক হোসেন, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল রহমান শামীম, জামায়েত ইসলামী ইউনিয়ন সেক্রেটারি হাফেজ সাদিকুল ইসলাম, ইউপি সদস্য প্রেম কুমার, গোলাম রব্বানী প্রমুখ।

এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com