রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

শ্যামনগরে দাঁড়িপাল্লার গণজোয়ার, এগিয়ে গাজী নজরুল

নিজস্ব প্রতিনিধিঃ / ৩২৭ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
গাজী নজরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-০৪ (শ্যামনগর) আসনে দ্রুত পরিবর্তিত হচ্ছে রাজনৈতিক চিত্র। মাঠপর্যায়ের পর্যবেক্ষণ, স্থানীয় জনমত ও ভোটারদের প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে—দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম জনসমর্থনে প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে এগিয়ে রয়েছেন। ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও গণসংলাপের মাধ্যমে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা ও আশার আলো। তৃণমূল থেকে শুরু করে সাধারণ ভোটারদের মধ্যেও দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আস্থাভাজন এই নেতা দীর্ঘদিন ধরে সুশৃঙ্খল, ত্যাগী ও আদর্শনিষ্ঠ রাজনীতির মাধ্যমে নিজেকে একজন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি জামায়াতের সাবেক কেন্দ্রীয় শুরা সদস্য, জেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্মপরিষদের সদস্য এবং সাবেক দুই বারের সংসদ সদস্য হিসেবে এলাকায় সুপরিচিত।

রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও প্রতিহিংসামূলক মামলার শিকার হলেও সেসব বাধাকে শক্তিতে পরিণত করে রাজপথে সক্রিয় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে নিজেকে একজন সাহসী ও সংগ্রামী নেতা হিসেবে তুলে ধরেছেন।

স্থানীয়দের মতে, “গাজী নজরুল ইসলাম শুধু একজন রাজনীতিক নন, তিনি উন্নয়ন, ন্যায়বিচার ও গণমানুষের অধিকারের প্রতীক।” সাধারণ ভোটারদের ভাষ্যমতে, তিনি একজন সুমিষ্টভাষী, মার্জিত ও ভদ্র ব্যক্তিত্বের অধিকারী। তাঁর কথাবার্তায় আন্তরিকতা ও মানুষের প্রতি শ্রদ্ধাবোধ স্পষ্টভাবে ফুটে ওঠে। সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় মানুষের কথা তুলে ধরার দক্ষতা তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে। রাজনৈতিক অঙ্গনেও তাঁর সৌহার্দ্যপূর্ণ আচরণ সকল শ্রেণির মানুষের কাছে তাঁকে গ্রহণযোগ্য করে তুলেছে। ভোটারদের ধারণা, এবারের নির্বাচনে সাতক্ষীরা-০৪ আসনে দাঁড়িপাল্লার ভোটযুদ্ধ নতুন এক গণজোয়ারে রূপ নিয়েছে। দিন দিন তাঁর প্রতি মানুষের আগ্রহ ও সমর্থন বাড়ছে, যা নির্বাচনী মাঠে তাঁকে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছে।

নিজ প্রতিক্রিয়ায় গাজী নজরুল ইসলাম বলেন,“আমি সবসময় মানুষের পাশে থেকে কাজ করেছি। ন্যায়-নীতি ও আদর্শকে ধারণ করেই রাজনীতি করি। নানা দমন-পীড়ন ও মিথ্যা মামলার শিকার হয়েও মানুষের স্বপ্ন বাস্তবায়নের পথ থেকে কখনো সরে যাইনি।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, প্রত্যন্ত অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, গ্রামকে আধুনিকায়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, এত ব্যাপক ও ধারাবাহিক গণসংযোগ আগে কোনো জামায়াত প্রার্থীর ক্ষেত্রে দেখা যায়নি। ফলে এই আসনে গাজী নজরুল ইসলামকে ঘিরে তৈরি হয়েছে শক্তিশালী বিজয় সম্ভাবনা। উল্লেখ্য, সাতক্ষীরা-০৪ আসনটি শ্যামনগর উপজেলা নিয়ে গঠিত। এখানে রয়েছে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। উপজেলার আয়তন ১ হাজার ৯৬৮ দশমিক ২৪ বর্গকিলোমিটার। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫০ হাজার ২৬ জন, নারী ভোটার ১ লাখ ৪৮ হাজার ২০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় উপজেলা হিসেবে পরিচিত শ্যামনগর বরাবরই আওয়ামী লীগ ও জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর এই এলাকায় জামায়াতের প্রভাব আরও দৃঢ় হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। এই আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৯৬টি। সব মিলিয়ে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৪ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী গাজী নজরুল ইসলামের বিজয় সম্ভাবনা নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আশাবাদ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com