বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Headline :
মাদক-অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন: শাহ আলম নারী কেলেংকারীতেও জড়িত  আটুলিয়ায় জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা গাবুরায় বেড়িবাঁধ নির্মাণে দৃশ্যমান অগ্রগতি আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীর এক সপ্তাহ ব্যবসা বন্ধ দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি রায়হান – সম্পাদক অর্ঘ্য সাতক্ষীরায় লিচুর নামে ক্রেতা ঠকানোর অভিযোগ ডুমুরিয়ায় গরুর মাংস, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম চড়া, বাজার তদারকিতে ইউএনও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আশাশুনিতে ডব্লিউএফপি’র সড়ক প্রকল্পে ভয়াবহ অনিয়ম

নিজস্ব প্রতিনিধিঃ / ১৮৯ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী এলাকায় বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র অর্থায়নে নির্মাণাধীন সংযোগ সড়ক প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান সালেহা এন্টারপ্রাইজ এবং বেসরকারি এনজিও ‘সুশীলন’-এর শীর্ষ কর্মকর্তাদের যোগসাজশে নিম্নমানের কাজ বাস্তবায়নের অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, কলিমাখালী ৭৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে লুৎফর রহমান মাস্টারের বাড়ি পর্যন্ত দুর্যোগ ঝুঁকি প্রশমনবান্ধব সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ৪৬ লাখ ২৫ হাজার ৬৫ টাকা ব্যয়ে ৭২০ মিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি শ্রীউলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বাস্তবায়িত হলেও এতে কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে ডব্লিউএফপি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও এলজিইডি।
নিয়ম অনুযায়ী সড়ক নির্মাণের আগে নির্ধারিত গভীরতায় বেড কেটে মানসম্মত বালু ভরাট দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। অভিযোগ রয়েছে, বৈধ বালু মহল থেকে বালু সংগ্রহ না করে স্থানীয় কয়েকজন মৎস্য ঘের মালিকের সঙ্গে গোপন চুক্তিতে জমির ভূগর্ভস্থ স্তর থেকে কাঁদা মিশ্রিত বালু উত্তোলন করে তা রাস্তা নির্মাণে ব্যবহার করা হচ্ছে। স্থানীয় মনিরুল ইসলাম ও শাহিনুর ড্রেজার মেশিন দিয়ে এ বালু উত্তোলন করছেন বলে জানা গেছে।

এভাবে নিম্নমানের উপকরণ ব্যবহারের ফলে নির্মাণাধীন সড়ক যেকোনো সময় দেবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই অনিয়মের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদার ও এনজিও কর্মকর্তারা লাখ লাখ টাকা আত্মসাৎ করছেন। স্থানীয়দের আশঙ্কা, বর্তমান পদ্ধতিতে কাজ চলতে থাকলে অল্প সময়ের মধ্যেই রাস্তাটি নষ্ট হয়ে যাবে এবং রাষ্ট্রীয় অর্থের বড় ধরনের অপচয় হবে।

এদিকে ভূগর্ভস্থ বালু উত্তোলনের কারণে এলাকায় ভূমিধস, পানির স্তর হ্রাস ও মারাত্মক পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি দেখা দিয়েছে। এতে ফসলি জমি, মৎস্য ঘের ও বসতবাড়ি মারাত্মক হুমকির মুখে পড়েছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ড্রেজিংয়ের ফলে মাটির উর্বরতা নষ্ট হয় এবং ভবিষ্যতে ভয়াবহ কৃষি সংকট ও নদীভাঙনের আশঙ্কা বাড়ে।

অভিযোগ রয়েছে, সালেহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কালাম এবং এনজিও সুশীলনের পরিচালক ও নির্বাহী পরিচালক যৌথভাবে এ অবৈধ কার্যক্রমে জড়িত।

এ বিষয়ে সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং কাজ তদারকির দায়িত্ব শাখা ম্যানেজার মনিরের ওপর রয়েছে। সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আশাশুনি উপজেলা এলজিইডি প্রকৌশলী অনিন্দ্য দেব বলেন, এটি ডব্লিউএফপি’র প্রকল্প—এলজিইডির দায়িত্ব শুধু কাজের মান তদারকি করা। কাঁদা মিশ্রিত বালু ব্যবহারের বিষয়ে তিনি অজ্ঞতা প্রকাশ করেন।

সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, রাষ্ট্রীয় সম্পদ নষ্টের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সচেতন মহল ও সুশীল সমাজের দাবি, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে প্রকল্পের কাজ পুনরায় মানসম্মতভাবে শুরু করতে হবে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আশাশুনি অঞ্চলে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ও ভূমিধসের স্থায়ী ঝুঁকি তৈরি হবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com