আশাশুনি উপজেলার ৮ নং খাজরা ইউপির বিতর্কিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর পরিষদের কার্যক্রম পরিচালনা সহ বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে।এ যেন নতুন কিছু নয়। দায়িত্ব পাওয়ার পর থেকে ইচ্ছে মতো করছে পরিষদ পরিচালনা। করছে ক্ষমতার অপব্যবহার ব্যবহার।নিজে পরিষদে না যেয়ে অর্থের বিনিময়ে আপন চাচাকে দিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করে হয়েছিলেন বিতর্ক।তাকে নিয়ে ইউপি মেম্বাররা একাধিকবার মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও নেওয়া হয়নি কোনো ব্যাবস্থা। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপির সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের একান্ত বিশ্বস্ত আওয়ামী লীগের আমলে তাল মিলিয়ে চলা দাপিয়ে বেড়ানো নেতা সাইফুল ইসলাম বাচ্চুর থেকে ইউনিয়ন পরিষদের বরাদ্দের টিআর/কাবিখা প্রকল্পের সরকারি বরাদ্দ কাজ পেতে হলে মেম্বারদের দিতে হয় প্রতি কাজের কমিশন।
কমিশন না দিলে মেম্বারদের কাজ দেওয়া হয়না।নাম প্রকাশ্যে অনিচ্ছুক খাজরা ইউপির একাধিক মন্দিরের সভাপতি জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু দায়িত্ব পাওয়ার পর থেকে করছে ক্ষমতার অপব্যবহার মন্দিরে বরাদ্দ পেতে হলে দিতে হবে কমিশন। ইউপির একাধিক ইউপি সদস্য জানান আমাদের টিআর/কাবিখার প্রতি কাজে তাকে ১০ থেকে ১৫ হাজার টাকা দিতে হয়েছে।না দিলে কাজ দিবে না বলে হুমকি দেন। পরবর্তীতে কাজ শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নাম করে আরোও টাকা চেয়েছে। তারা আরোও জানান পরিষদের ভারপ্রাপ্ত দায়িত্ব পাওয়ার পর থেকে মেম্বারদের মুল্যায়ন করে না । বিগত দিন আওয়ামী লীগের চেয়ারম্যান ডালিমের উপজেলা নির্বাচনে নেতৃত্বদানে বাচ্চুর ভূমিকা ছিলো সবচেয়ে বেশি।
এ বিষয়ে খাজরা ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর ব্যাবহারিত মুঠো ফোনে একাদিক কল দিলে আলাপ কল টি গ্রহণ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।