বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর কর্মকর্তাদের হেয়ালিপনা; দখল হতে বসেছে কোটি টাকার সম্পদ

Reporter Name / ১৫৬ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত কর্মকর্তাদের গাফিলতির কারণে দখল হতে বসেছে কোটি টাকার সম্পদ। বারবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করলেও বাক প্রতিবন্ধীর ভূমিকা পালন করে চলেছে। স্থানীয়দের দাবি, অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করেই চলছে এই কর্মযজ্ঞ। সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)-১ এর সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে পাকা স্থাপনা। সদর উপজেলার ১নং পোল্ডারে বাবুলিয়া বাজার থেকে ৪০০ গজ পশ্চিমে প্রধান সড়কের পাশের জায়গা দখল করে স্থানীয় ভূমিদস্যু’রা যেন স্থাপনা নির্মাণের প্রতিযোগিতায় নেমেছে। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করার পরও নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ। অবস্থাদৃষ্টে মনে হয়, যেন তাদের নীরব সম্মতিতেই চলছে সরকারি ভূমি দখলযজ্ঞ।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলার শিবপুর ইউনিয়নের মল্লিকপাড়া প্রধান সড়কের পাশে পাউবোর-১ এর জায়গা দখল করে সেখানে বর্তমানে কয়েকটি পাকা দোকানঘর নির্মাণের কাজ চলছে। তড়িঘড়ি স্থাপনা নির্মাণে দিনের পাশাপাশি রাতেও চলছে নির্মাণকাজ। সেটি নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। সরকারি কালভার্টের মুখে জোর পূর্বক পাকা প্রাচীর দিয়ে পানি চলাচলের পথ বন্ধ করছে।

স্থায়ী বহুতল স্থাপনা নির্মাণ বিষয়ে জানতে চাইলে মল্লিকপাড়া জাহাঙ্গীরের ছেলে জনি বলেন, এটা দোকানঘর করছিনা। ছাত্রছাত্রীদের জন্য কোচিং সেন্টার করছি।

আমি ছাড়াও এখানে অনেকেই পাকাঘর নির্মাণে কাজ করছে। তবে কয়েক দিন আগে পাউবো-১ এর থেকে মোবাইল ফোনে আমাকে ঘর নির্মাণকাজ বন্ধ রাখতে বলায় আমি আপাতত বন্ধ রেখেছি।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের পাউবো-১ এর উপবিভাগীয় প্রকৌশলীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শেখ আল মুয়িজুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি অবগত হওয়ার পর তাদের কাজ বন্ধের জন্য বলেছি। কিন্তু তারা কোনো কথাই শুনছে না।

এবিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিনের ব্যবহারিত মুঠোফোনে একাধিকবার ফোন দিলে আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, এসব ভূমিদস্যদের হাত থেকে সরকারি সম্পদ উদ্ধার করতে না পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা। আমরা চাই অতি দ্রুত সাতক্ষীরা জেলা প্রশাসন সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় এই সম্পদ রক্ষা করা সম্ভব।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com