বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের পথসভা অনুষ্ঠিত

ইয়াছিন আরাফাত পিন্টু আশাশুনি / ১৬৫ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

সাতক্ষীরা ৩আসনের মনোনয়ন প্রত্যাশা ইঞ্জিনিয়ার সাহেব মুকুলের আশাশুনি উপজেলা বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়

সাতক্ষীরা ৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল গণসংযোগ ও পথসভা করেছেন। (৭আ আগস্ট ২৫) রোজ বৃহস্পতিবার আশাশুনি [উপজেলা বিভিন্ন ইউনিয়নের বুধহাটা বাজার কাদাকাটি বাজার কালাবাগি বাজার তেতুলিয়া বাজার গোলডাঙ্গা বাজার এ সভা অনুষ্ঠিত হয়। এতে হাজারো স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

পথসভায় ইঞ্জিনিয়ার মুকুল বলেন, “বর্তমান সরকার জনগণের অধিকার হরণ করেছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে। আমি যদি দলের পক্ষ থেকে মনোনয়ন পাই, তাহলে এলাকাবাসীর উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। রাজনীতি আমার জন্য লাভের মাধ্যম নয়, এটি দেশ ও জনগণের কল্যাণে উৎসর্গ করার অঙ্গীকার।”

পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির আশাশুনি উপজেলার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পথসভা শেষে ইঞ্জিনিয়ার মুকুল বাজার ও গ্রামীণ এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া চান।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com