সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর এলাকায় অবস্থিত অস্থায়ী কাঠের ব্রিজটি পূর্ণ সংস্কারের পর জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
বহুদিন ধরে ব্যবহৃত এই ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আলমগীর কবির ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং চাম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এম ডি আলমগীর কবিরের সরাসরি উদ্যোগে ব্রিজটির পূর্ণ সংস্কারকাজ সম্পন্ন করা হয়।
এখন থেকে আশাশুনি-কালীগঞ্জ সংযোগ সড়কের এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে সহজেই চলাচল করতে পারবে স্থানীয় জনগণ। এতে জনসাধারণের যাতায়াত যেমন স্বস্তিদায়ক হবে, তেমনি অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে বলে আশা করছেন এলাকাবাসী।