বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

দেবহাটায় বিএনপি নেতা আয়ুব হোসেনের নেতৃত্বে সন্ত্রাসী কর্মকাণ্ড

Reporter Name / ৫৯৯ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫
বিএনপি নেতা আয়ুব হোসেন

*দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি। 
*রয়েছে সক্রিয় সিন্ডিকেট। 
*চাঁদার টাকা না দিলে মারপিট।
*প্রশাসনের হস্তক্ষেপ কামনা।
সাতক্ষীরা দেবহাটায় বিএনপি নেতা আয়ুব হোসেন কর্তৃক সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ উঠেছে। জানা গেছে, দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া এলাকায় মো. মনিরুল ইসলাম এর ক্রয়কৃত জমির উপর ৬/৭ জনের একটি সন্ত্রাসী চক্র অনধিকার প্রবেশ করে। এসময় ভুক্তভোগীর বাঁশ ঝাড় থেকে জোরপূর্বক প্রায় ৪০টি বাঁশ কর্তন করে নিয়ে যায়। যার বাজার মুল্য আনুমানিক ১২ হাজার টাকা।  শুক্রবার (০৪ জুলাই) সকালে বাঁশ কর্তনের ওই ঘটনা ঘটে। ভুক্তভোগী মনিরুল ইসলাম উত্তর পারুলিয়া গ্রামের প্রয়াত আফছার আলী গাজীর ছেলে। বাঁশ কর্তনে অংশ নেওয়া ৬/৭ জনের সন্ত্রাসী চক্রটির মূল হোতা দেবহাটা উপজেলার ২ নম্বর পারুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আয়ুব হোসেন।
খোজ নিয়ে জানা গেছে, আয়ুব হোসেন এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ। তার রয়েছে একটি ভয়ংকর সন্ত্রাসী সিন্ডিকেট। এসব সন্ত্রাসী সিন্ডিকেট অন্যের জমি দখল, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন অপরাধ, অপকর্মে লিপ্ত আছে। এদিকে জোরপূর্বক মনিরুল ইসলাম এর জমিতে অনধিকার প্রবেশ করে সন্ত্রাসী কায়দায় বাঁশ কর্তনে অংশ নেওয়া ৬/৭ জন ব্যক্তির মধ্যে রয়েছে দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের প্রয়াত ধুরবার গাজীর ছেলে মো. নুরুল হক (৬৫), একই গ্রামের প্রয়াত দরবার গাজীর ছেলে মো. বেল্লাল হোসেন (৪৫), মো. গোলাম হোসেন (৫০) ও মো. হযরত আলী। নাম উল্লেখ করা ০৪ জন ব্যক্তির সাথে আরও ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি সন্ত্রাসী কর্মকান্ডে অংশ নেয়, যাদের নাম পরিচয় জানা যায়নি।
ভুক্তভোগী মো. মনিরুল ইসলাম জানান, শুক্রবার ০৪ জুলাই আনুমানিক সকাল ৮.৩০ মিনিট সময়  দলবদ্ধভাবে ৬/৭ জন ব্যক্তি একযোগে আমার ক্রয়কৃত সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে বাঁশ কর্তন করতে থাকে। এসময় আমি তাদেরকে বাঁধা দিতে গেলে তারা আমাকে চড়, থাপ্পড়, লাথি  এলোপাতাড়ি কিল, ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে। আমি আহত হওয়ার পর ওই সন্ত্রাসী চক্রটি বাঁশ ঝাড় থেকে প্রায় ৪০টি বাঁশ জোরপূর্বক কর্তন করে। সন্ত্রাসী চক্রটি বাঁশ কর্তন করে নিয়ে যাওয়ার সময় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ, জীবন নাশের হুমকি সহ জমি দখল করার হুমকি প্রদান করে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. মনিরুল ইসলাম গত ০৪ জুলাই ৪ জনের নাম উল্লেখ সহ আরও ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয় দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com