বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আশাশুনিতে দপ্তরী কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন, সভাপতি- মাজেদ, সম্পাদক-শাহজালাল

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: / ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
দপ্তরী কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

 

আশাশুনিতে দপ্তরী কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এক সাধারণ সভায় পুরনো কমিটি বিলুপ্ত করে ২৫ নম্বর দক্ষিণ চাপড়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী আব্দুল মাজেদকে সভাপতি ও ৯নং গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি মোঃ শাহজালালকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যদের মধ্যে মোঃ আল মামুন হোসেন সিনিয়র সহ সভাপতি, মোঃ শরিফুল ইসলাম, বাপ্পী কুমার সানা ও মোঃ জাহিদুল ইসলাম সহ সভাপতি, মোঃ শহিদুল ইসলাম সিনিয়র সাধারণ সম্পাদক, মোঃ শাহ নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, মোঃ শাহিনুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ ফরহাদ হোসেন দপ্তর সম্পাদক, মোঃ মোজাম্মেল হোসেন কোষাধ্যক্ষ, মোঃ আব্দুল আলীম প্রচার সম্পাদক, মোঃ ইসমাইল হোসেন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে। কমিটির কার্যকরী সদস্যরা হলেন ইমরান হোসেন, মোঃ ইমদাদুল হক, গৌতম কুমার, মোঃ ফিরোজ রুমি , মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আল মুজাহিদ, দেব প্রসাদ রায় মিজানুর রহমান, নিরান কুমার মন্ডল এবং এস এম আক্তারুজ্জামান (পিন্টু), বিধান চন্দ্র মন্ডল, শংকর কুমার দাশ ও মোঃ শরিফুল ইসলাম কে কমিটির উপদেষ্টা করা হয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com