বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আশাশুনি খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পুলিশের উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ / ১৬২ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
উপহার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন।

 

আশাশুনি খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙ্গনে সাতক্ষীরা জেলা পুলিশ ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন। গত ৩১ মার্চ সকাল ০৯ টার সময় আশাশুনি বিছট খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙ্গনের কবলে পড়ে ৮ টি গ্রাম প্লাবিত হয়।এ সময় মৎস্য ঘের, কৃষি জমি সহ মানুষের ঘরবাড়ি ব্যাপক ক্ষতির মুখে পড়ে। সাতক্ষীরা থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সমাজসেবী সংগঠন সহ সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এরই ধারাবাহিকতায় ০৯ এপ্রিল ২০২৫ তারিখ বুধবার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙ্গনে প্রাকৃতিক দুর্যোগে অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর পক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন। উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেজে ছিল ৫ কেজি চাউল, ১ কেজি সয়াবিন তৈল, ১ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ৬ প্যাকেট খাবার স্যালাইন।

উপহার সামগ্রী বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন সহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com