বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

বুধহাটার বেউলা প্রাইমারী স্কুলে চুরি সংঘটিত

ইয়াছিন আরাফাত পিন্টু / ১৩৭ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
প্রাইমারী স্কুলে চুরি সংঘটিত

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাতে চোরেরা স্কুলের গেট ও ঘরের তালা ভেঙ্গে মূল্যবান মালামাল চুরি করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক মুর্শিদা খাতুন বাদী হয়ে থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানাগেছে, বিদ্যালয়ের নিচ তলা সাইক্লোন শেল্টারের খোলা স্থান এবং দ্বিতীয় তলায় ক্লাশ ও অফিস কক্ষ। নৈশ প্রহরী মঙ্গলবার রাত ৮ টার দিকে স্কুলের সকল তালা লাগিয়ে বাড়ীতে ফেরেন। পরদিন সকাল ৯ টায় স্কুলে গিয়ে দেখেন ক্লপসিবলের তালা ভাঙ্গা এবং অফিস কক্ষের তালা ভাঙ্গা। ভিতরে ঢুকে দেখেন কাগজপত্র ছড়ানো ছিটানো এবং অফিস কক্ষে থাকা ২টি ল্যাপটপ, ২টি প্রজেক্টর নেই।

প্রধান শিক্ষক খবর পেয়ে স্কুলে গিয়ে শিক্ষকবৃন্দ ও কমিটির সদস্যদের সাথে বসে ও জানিয়ে থানায় অভিযোগ দায়ের কনেছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com