বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

অকথ্য ভাষায় যুবদল নেতা ছোট্টুর গালিগালাজ; সরব নেট দুনিয়া

নিজস্ব প্রতিনিধিঃ / ১৫৪ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছোট্টু।

 

তালা কলারোয়ায় সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুর ইসলাম হাবিবকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আশাশুনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছট্টু। ৩ মার্চ বিকালে বাউশুলি মৎস্য ঘেরে আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের উপস্থিতিতে শেখ হাসিনার গাড়ি বহর হামলা মিথ্যা মামলার আসামী, বারবার কারাবরণকারী বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আস্থাভাজন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবকে যুবদল নেতা সোহাগের উপস্থিতিতে অকথ্য ভাষায় গালিগালাজ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছোট্টু।

অনুসন্ধানে জানা যায়, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে তৎকালীন পুলিশ কর্মকর্তা এসআই শ্যামা প্রসাদ রায় সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নের বিএনপি জামায়াতের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও জিম্মি করে টাকা আদায় করতেন। আর সেই বস্তনিষ্ঠ সংবাদ আপন বাংলার অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করাই হলো সাংবাদিক আরিফুলের কাল । সংবাদটি অনলাইন থেকে মুছে ফেলার জন্য উপজেলা যুবদলের সদস্য সচিব সোহাগ সাংবাদিক আরিফুলকে বারবার চাপ প্রয়োগ এবং দুই দিনে ৫০ টি মিথ্যা মামলা দিয়ে পুলিশ দ্বারা গ্রেপ্তার ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। এ সময় যুবদল নেতা সোহাগের প্রস্তাবে সাংবাদিক আরিফুল এস আই শ্যামার বিরুদ্ধে বস্তনিষ্ঠ প্রকাশিত সংবাদ ডিলিট করতে রাজি না হলে উপজেলা যুবদলের নেতা সাদিক আনোয়ার ছোট্টু আরিফুলকে বলেন তোমাকে এতবার বলছি তারপরও কেন রিপোর্ট টি ডিলিট করছো না..! তোমাকে কে নিষেধ করছে? ডিলেট না করতে।

এ কথা বলেই সাংবাদিক আরিফুলকে পিটিয়ে মেরে ফেলার হুমকি ও কলারোয়ায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সেই অডিও রেকর্ড অনলাইন ও মোবাইলে ধারণকরা আছে। এ প্রতিবেদককে সাংবাদিক আরিফুল জানান, আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রসাশনের বিভিন্ন দপ্তরে দিয়ে নিজের জেদ পুরন করতে গ্রেপ্তারের ষড়যন্ত্র অব্যহত রেখেছে যুবদল নেতা সোহাগ। আমি ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিএনপি জামায়াতের সংবাদ প্রচার করার কারনে আমাকে ২৭ অক্টোবর ২০২৩ ততকালিন খুনি হাসিনার পুলিশবাহিনী গ্রেপ্তার করে।

আর আগষ্ট বিপ্লবের পরও আগের মত ফ্যাসিস্ট খুনি হাসিনার কায়দায় বর্তমান সময়ে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ষড়যন্ত্রের স্বীকার হচ্ছি । আমি গণ মাধ্যমে জানাতে চাই আমার নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের অপচেষ্টা করছে যুবদল নেতা সোহাগ। আমি সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করে যুবদল নেতা সোহাককে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। এবং সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর মাধ্যমে কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম হোসেন মুন্না ও সেক্রেটারি নুরুল ইসলাম নয়নের কাছে অতিদ্রুত সোহাগের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের আহ্বান করছি ।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com