বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

আবুল কালাম বিন আকবার, কালিগঞ্জ / ৪৮২ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
ব্যাংক কর্মকর্তা আহছান হাবীব সুমন

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় মারা গেছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার আহছান হাবীব সুমন (৪৫)।

সোমবার বিকেল ৪টার দিকে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের কালিগঞ্জ স্টার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাত ১টার দিকে চিকিৎসার জন্য যশোর থেকে খুলনায় নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

নিহত আহছান হাবীব সুমন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা নলতা শরীফ এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি কালিগঞ্জ উপশাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, আহছান হাবীব সুমন সোমবার (৩মার্চ) ব্যাংকের দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে নলতা শরীফের বাড়িতে ফিরছিলেন। স্টার ফিলিং স্টেশনের সামনে পৌছালে পাশের ওয়াশ সেন্টার থেকে একটি ট্রাক বেপরোয়াভাবে সড়কে উঠে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত আহছান হাবীব সুমনকে নলতা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় পরস্থিতির অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, ১ মেয়সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ মঙ্গলবার বাদ আসর নলতা শরীফ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জনাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে পারিবারিক সূত্রে জানা গেছে।

নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা আহছান হাবীব সুমন এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দক্ষ ও সদালাপী ব্যাংক ব্যাংক কর্মকর্তা আহছান হাবীব সুমন এর মৃত্যুতে এলাকাবাসী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com