বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আশাশুনির গোয়ালডাঙ্গায় ওয়াবদা বাঁধে ভাঙ্গন; এলাকাকাসী আতঙ্কিত

লিংকন আসলাম,আশাশুনি / ১৬০ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫
আশাশুনির গোয়ালডাঙ্গায় ওয়াবদা বাঁধে ভাঙ্গন

 

 

আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে ওয়াবদা বাঁধে ভাঙ্গন লেগেছে। প্রায় ৪০০ ফুট বাঁধে ফাটল ধরে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গোয়ালডাঙ্গা কাঁচা বাজারে নির্মাণাধীন চান্নি সেট, আল আকসা জামে মসজিদ সহ এলাকার অসংখ্য মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গত বছর মরা মরিচ্চাপ নদী খননের পর বছর না যেতেই দেখা দিয়েছে এ ভাঙ্গন। ভাঙ্গন না আটকাতে পারলে বড়দল ও খাজরা ইউনিয়নের কয়েক হাজার বিঘা জমির বোরো ধান ও শত শত বিঘা জমির তরমুজ চাষ সহ বহু মৎস্যঘের লোনা পানিতে প্লাবিত হতে পারে। শুক্রবার সন্ধ্যায় বিএনপি’র একটি অংশের যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম, সাবেক যুবদলের আহবায়ক আজগার মোড়ল ও বিএনপি নেতা আল মাহমুদ টিক্কা সাংবাদিকদের নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন করে খবর দিলে আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এ সময় তিনি বলেন খুব দুঃখজনক ব্যাপার এই বেড়িবাঁধের কাজ যদি দ্রুত না করা হয় তাহলে বড়দল ও খাজরার একটি অংশ পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি আমার নাহলেও আমি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জরুরী ভাবে বাঁধের কাজ শুরু করার চেষ্টা করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, আমি ছুটিতে আছি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনকে পাঠানোর ব্যবস্থা করছি। দ্রুত কাজের ব্যবস্থা করার ব্যাপারে তিনি আশ্বস্থ করেন।

পানি উন্নয়ন বোর্ডের এসও জাহিরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, এক্সেন স‍্যার ঢাকায় গিয়েছে। রবিবার সকালে সাতক্ষীরায় আসবেন, আসার পরে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com