বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে জামায়াতের যুব বিভাগের আয়োজনে রমজানের পবিত্রতা রক্ষার্থে র‍্যালী অনুষ্ঠিত

কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ  / ১৬৭ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
রমজানের পবিত্রতা রক্ষার্থে র‍্যালী অনুষ্ঠিত

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ যুব বিভাগের আয়োজনে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় কালিগঞ্জ  ফুলতলা মোড় উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে থেকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো এবং রমজানের পবিত্রতা রক্ষা সম্বলিত ব্যানার, প্লাকার্ড নিয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের নেতৃত্বে এক বিশাল র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ  মোঃ হাফিজুল ইসলাম। সহকারী সেক্রেটারি আবু ইসলাম, অফিস সেক্রেটারি আফতাব উদ্দীন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ইউপি সদস্য জামাল ফারুক ও যুবনেতা সিরাজুল ইসলাম প্রমুখ। বক্তাগন মাহে রমজানকে স্বাগত জানিয়ে বলেন,রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে।

রমজান দ্রব্য মূল্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।সকল অশ্লীলতা থেকে মুক্ত থাকতে হবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com