বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৪

লিংকন আসলাম,আশাশুনি / ১৫৪ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
অভিযানে গ্রেফতার-৪

 

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে চার জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ নোমান হোসেনের নেতৃত্বে এসআই মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ আলমগীর কবির সঙ্গীয় ফোর্সের সহায়তায় আশাশুনি থানার নং-৭(০৮)২৪ এর তদন্তে প্রাপ্ত মামলার আসামী বড়দল ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গোয়ালডাঙ্গা গ্রামের মৃত রজব আলী সরদারের ছেলে মোঃ শরিফুল ইসলাম ওরফে ফুল (৪২)।

 

আনুলিয়া ইউনিয়নের সিসি-৬৩/২২ এর আসামী গরালি গ্রামের আকবর হোসেন মোল‍্যার ছেলে মোঃ সামসুর রহমান মোল‍্যা, সিসি-৫৮/২২ এর আসামী ছবেদ আলী গাজীর ছেলে মোঃ আব্দুল করিম গাজী, সিসি-৩০/২২ এর আসামী হাসেম গাজীর ছেলে মোঃ সাহেব আলী সহ সবাইকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীদেরকে বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com