বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আশাশুনিতে জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলন অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি / ১৫৭ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
কর্মী সন্মেলন অনুষ্ঠিত

 

আশাশুনিতে দীর্ঘ এক যুগ পরে জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলন’২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুরুতেই হাফেজ বুলবুল আহম্মেদের কন্ঠে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে কর্মী সভাপতিত্ব করেন ও উদ্বোধনী বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশাল কর্মী সন্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জান্নাতে যেতে চাইলে জীবনে কামনা বাসনা ত্যাগ করতে হবে। রসূলুল্লাহ (সঃ) এর সংগঠন ছিল হিলফুল ফজল। আমরা সেই কাফেরার সাথী হতে চায়। আল্লাহ্ দল করতে বলেছেন, দলবদ্ধ থাকতে বলেছেন।

 

অতএব, আল্লাহর রাস্তায় আল্লাহর আইন চালু জন্য জান ও প্রয়োজনে মালও দিতে হবে। তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বলেছিল আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেব। আল্লাহর রহমতে আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ায় কথা বলার সুযোগ পেয়েছি। দুঃশাসন শেষ হয়েছে কিন্তু শোষণ কি শেষ হয়েছে? আজকে যুবক, মহিলা, পুরুষ জীবন দিতে শিখে গেছে। যে জাতি জাগে, সে জাতি কখনো হারেনা। আল্লাহর আইন যতদিন চালু না হবে, ততদিন আমাদের আন্দোলন বন্ধ হবে না। তাড়াহুড়া করে আগের মত নির্বাচন নয়। আগে সংস্কার তারপর নির্বাচন হোক। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামের কাফেলায় চলতে হলে আপনাদেরকে কয়েকটি কাজ মেনে চলতে হবে। পৃথিবীতে শ্রেষ্ঠ কাজ হলো আল্লাহর পথে ডাকা, তাতে গালি দিক আর না দিক।

 

রসুলের পথ অনুসরণ করে কোরআনের আইন চালু করতে প্রয়োজনে জিহাদে নামতে হবে, জেল খাটতে হবে এবং মাল কুরবানী দিতে হবে। উপজেলা সেক্রেটারি আব্দুস সালাম মুকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ আব্দুল খালেক, সাবেক জেলা আমীর সাতক্ষীরা-৩ সংসদীয় আসনে জামায়াতের এমপি প্রার্থী মোহাদ্দিস হাফেজ রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর নুরুল হুদা, জেলা সম্পাদক মাওঃ আজিজুর রহমান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা এড. আজিজুল ইসলাম, এড. আব্দুস সোবহান মুকুল, সাবেক উপজেলা আমীর উপাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা কর্ম পরিষদ সদস্য ইউপি চেয়ারম্যান আল. আবু বক্কর ছিদ্দিক, সাবেক উপজেলা আমীর ডাঃ নুরুল আমিন, সাতক্ষীরা শহর আমীর জাহিদুর রহমান মুকুল, কালীগঞ্জ উপজেলা আমীর আব্দুল ওহাব সিদ্দিকী, আশাশুনি উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমামুল হোসেন প্রমূখ।

এর আগে সকাল সাড়ে ১০ টায় উপজেলার ১১ ইউনিয়নের জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের অংশগ্রহনে মহিলা কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com