স্বৈরাচারীর সহযোগী জাতীয় পার্টির আলোচিত নেতার গ্রেপ্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
আল আমিন সরদার:
/ ১৯১
Time View
Update :
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
Share
আলোচিত নেতার গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা তালায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি, স্বৈরাচার আমলীগের সহযোগী জাতীয় পার্টির নেতা নিজেও মানুষকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ভূমি দস্যু, মামলাবাজ ও প্রায় শতাধিক মামলার আসামী এস এম নজরুল ইসলাম ও তার দোসর আব্দুল জলিলের বিরুদ্ধে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তালা একটি বিক্ষোভ মিছিল উপশহরের প্রধান সড়ক পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে স্বারক লিপি প্রদান করা হয় ও গ্রেপ্তারের দাবি জানানো হয় ।
বৃহস্পতিবার (২০ ফেব্রয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন ও নাগরিক কমিটির যৌথ উদ্দ্যোগে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন তিনি বক্তব্যতে বলেন এই স্বৈরাচারের শেখ হাসিনার সহযোগী জাতীয় পার্টি নেতা নজরুলের অপকর্ম শেষ নেই আমরা চাই তাকে অতি দ্রুত গ্রেফতার করে এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন প্রশাসন। তিনি দীর্ঘ ১৬ বছর অসহায় নিরীহ মানুষের মিথ্যা মামলা ও নির্যাতনের অভিযোগও আছে তার বিরুদ্ধে আমরা চাই এই দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হোক, সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সাবেক শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, মোঃ সহিদুল ইসলাম, তালা সরকারী কলেজ ছাত্র দলের সভাপতি রিপন ইসলাম প্রমুখ।
এসময় বক্তরা বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাস্টিস্ট শেখ হাসিনার শাসন আমলে তালা উপজেলায় যে সকল সরকারি খাস জমি দখল, লুটপাট, হামলা-মামলা দিয়ে সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়েছে এই জাতীয় পার্টির সভাপতি নজরুল তাকে সহ তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানানো গ্রেপ্তার না করলে আমরা আবারো তার বিরুদ্ধে কঠোর হব বলে মন্তব্য করেন। এছাড়া আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির নেতা এস এম নজরুল ইসলাম গত ১৬ বছরে উপজেলার প্রায় শতাধিক মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে বিশাল মামলা বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তোলে। সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হককে ম্যানেজ করে প্রশাসন কে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন হাসপাতালে খাদ্য সরবরাহের সিন্ডিকেট গড়ে তোলে। গত ৫ আগস্ট সরকার পতনের পর তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও তালার প্রাণকেন্দ্রে হিন্দু সম্প্রদয়ের মানুষের বাড়ি-ঘরে আগুন দিয়ে বিএনপি জামাতের উপর দায় চাপানোর চেষ্টা করে সে।
বক্তরা বলেন, তালা প্রেস ক্লাবের নামে ২০১৭ সাল থেকে একের পর এক ভূয়া মামলা করে জোর পূর্বক দখল করার পায়তারা চালিয়ে যাচ্ছে সে। গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পরে সন্ত্রাসী বাহিনী নিয়ে তালা প্রেসক্লাব দখল করার চেষ্টা করেও ব্যার্থ হয়।
তারা বলেন, এস এম নজরুল ইসলাম চেয়ারম্যান থাকা কালীন সময়ে জাতীয় পার্টির একজন মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তোলে। এখন টাকার দাপটে সাধারণ মানুষের মামলার ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই মামলাবাজ ও সন্ত্রাসী নজরুল কে গ্রেফতার না করলে শান্ত তালা যে কোনো সময় অশান্ত হয়ে উঠতে পারে। এসময় সন্ত্রাসী নজরুল কে গ্রেফতার করে বিচারের দাবি জানান তারা।