বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন পলাশ

শিমুল হোসেন,কালিগঞ্জ / ২৬৭ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
গভর্নিং বডির সভাপতি হলেন পলাশ

 

সাতক্ষীরার কালিগঞ্জের ঐতিহ্যবাহী রোকেয়া মনসুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন বর্ষিয়ান রাজনীতিবীদ, সাবেক বস্ত্রমন্ত্রী এড. এম মনসুর আলীর একমাত্র ছেলে, সাতক্ষীরা জেলা বিএনপির সুযোগ্য আহবায়ক এইচ. এম. রহমতুল্লাহ পলাশ। একইসাথে বিদ্যুৎসাহী সদস্য হলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলামের মেজো ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন।

 

গত ২০ ফেব্রুয়ারী-২০২৫ তারিখে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গভর্নিং বডি ঘোষনা করা হয়। উল্লেখ্য যে, ১৯৮৯ সালে অত্র কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বস্ত্রমন্ত্রী, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী এম মনসুর আলী। তিনি তার স্ত্রী রোকেয়ার নামেই কলেজটি প্রতিষ্ঠা করেন।

 

ইতিপূর্বে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি এইচ.এম. রহমতুল্লাহ পলাশ সভাপতি ছিলেন। দীর্ঘ ১৬ বছর পরে আবারও তিনি এডহক কমিটির সভাপতি হয়েছিলেন। তিনি আবারও পিতার প্রতিষ্ঠিত রোকেয়া মনসুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হওয়ায় বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com